নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টানা তিনদিন প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। এবার গন্তব্য ইসালামাবাদ। সেখানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল আরও তিন দিন প্রস্তুতি নেবে।
ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষেই পাকিস্তান শক্তিশালী। বাংলাদেশের বিপক্ষে তো বটেই। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১২টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি এক টেস্ট হয়েছে ড্র। এছাড়া পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।
২১ আগষ্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বরাবরই বোলিংয়ে শক্তিশালী পাকিস্তানের ব্যাটাররাও ম্যাচের তফাৎ করে দিতে পারেন। বাবর আজম, শান মাসুদদের মতো ব্যাটাররা আছেন পাকিস্তান দলে। স্বাগতিকদের নিয়ে সেই ধারণা আছে শরীফুল ইসলামের। লাহোরে আজ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘ বাবর ভাইয়ের উইকেট আমার কাছে স্বপ্নের মতো। আমি আমি দ্রতই তাকে ফেরাতে চাই। যদি করতে পারি আমার খুব ভালো লাগবে। গতবছর এলপিএলে খেলেছি একসাথে। তিনি দারুণ এক ব্যাটার। একই সঙ্গে একজন ভালো মানুষও।’
রাওয়ালপিন্ডির উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই শরীফুলের। তবে উইকেটে ঘাস থাকবে বলে শুনেছেন তিনি। সংবাদ সম্মেলনে উইকেটের প্রসঙ্গ আসতেই শরীফুলের মুখে ফুটে ওঠে একচিলতে হাসি। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন,‘আমি এখনো পিন্ডির উইকেট দেখিনি। আমরা কিছু ঘাস আশা করি। প্রতিটা পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো।’
বাংলাদেশের টেস্ট সিরিজের দলে এবার যাঁরা আছেন, তাদের বেশিরভাগেরই পাকিস্তানে খেলার তেমন অভিজ্ঞতা নেই। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৮ ও ৭ ম্যাচ। তাঁরাই (সাকিব ও মুশফিক) কন্ডিশন সম্পর্কে তরুণদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সিনিয়রদের পরামর্শ মেনে কন্ডিশনের সঙ্গে তাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘পাকিস্তানে আমরা অত বেশি ক্রিকেট খেলিনি। তাই আমাদের একটু বাড়তি মানিয়ে নিতে হবে। বিশেষ করে রাওয়ালপিন্ডি উইকেট বুঝার জন্য।’

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে