হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে অল্প কদিনের বিশ্রাম নিয়ে সাকিব আল হাসান চলে যান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে। প্রথমে যুক্তরাষ্ট্রে, এখন খেলছেন কানাডায়। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খুব একটা ছন্দে ছিলেন না, কানাডা গ্লোবাল টি-টোয়েন্টিতেও তাঁর পারফরম্যান্স ততটা সন্তোষজনক নয়।
ক্রিকেটারের সঙ্গে সাকিবের আরেক পরিচয় একজন রাজনীতিবিদও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সদস্য (এমপি) হয়েছিলেন তিনি। সেখানেও দুঃসময় যাচ্ছে তাঁর দলের। বেশি দিন টিকল না পদ-পরিচয়। দেশে গণ-অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ভেঙে দেওয়া হয়েছে সংসদ। এখন আর সংসদ সদস্য নন তিনি।
সাকিব এখন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে তাঁর ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আগামী ১৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ১২ আগস্ট পর্যন্ত সাকিবকে অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। ১৩ আগস্ট ক্রিকেট বোর্ডে রিপোর্ট করার কথা তাঁর এবং দলে যোগ দেওয়ার কথা।
দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে সাকিব দেশে ফিরবেন কি না, এ প্রশ্ন থাকছেই। আজ থেকে মিরপুরে শুরু হয়েছে ‘এ’ দলের ক্রিকেটারদের অনুশীলন। কয়েক ঘণ্টার অনুশীলন সেশন শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, সাকিব দেশে ফিরবেন কি না, এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। পরিকল্পনা জানা জানা হবে। কাল থেকে জাতীয় দলের অনুশীলনও শুরু হওয়ার কথা রয়েছে।
সাকিব প্রসঙ্গে সংবাদমাধ্যমের নাফীস বললেন, ‘সাকিবের ১২ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া। ১৩ আগস্ট তার আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ আগস্ট। তার আরও ২-৩ ম্যাচ রয়েছে (কানাডায়)। আমরা তার সঙ্গে যোগাযোগ করব। তার পরিকল্পনা জানার চেষ্টা করব।’
সাকিবের নিরাপত্তা নিয়ে চিন্তায় বিসিবি। নাফীস বলেছেন, ‘নিরাপত্তার ব্যাপার তো আছে। এটা শুধু সাকিবের ব্যাপার বলেই নয়। এখানে আপনার নিরাপত্তার ব্যাপার আছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। সাকিব এখন একজন ক্রিকেটার। গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী উনি আর সংসদ সদস্য নন। সে একজন ক্রিকেটার। ১২ আগস্ট পর্যন্ত তার ছুটি রয়েছে। এরপর বাংলাদেশ ক্রিকেট দলে তার যোগ দেওয়ার কথা।’
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিবের থাকা নিয়ে একরকম অনিশ্চয়তাও তৈরি হয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তান দলে থাকবেন কি না এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিবকে পাওয়া যাবে কি না। আরেকটা ব্যাপার হচ্ছে তিনি নির্বাচিত হন কি না। শাব্দিক পার্থক্য সবাই বুঝতে পারে। বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত পাকিস্তান সফরের দল ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে (সাকিব) যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার অনাপত্তিপত্রের কোনো বিষয় আসছে না।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে