বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ মানেই যেন হাড্ডাহাড্ডি লড়াই। ভেন্যু বদলায়, টুর্নামেন্টের ধরন বদলায়—তবু ম্যাচে টানটান উত্তেজনা থাকেই। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমানে—ব্যাপারটা অনেকটা এমনই। সনাথ জয়াসুরিয়াও মনে করেন তেমনটাই।
২০২৪ বিপিএল শেষে গতকালই বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হয়। সিলেট আন্তর্জাতিক আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে এক পর্যায়ে বাংলাদেশের শেষ ৬ ওভারে দরকার ছিল ৮৩ রান। ৫ উইকেট পড়ে গেছে ততক্ষণে। সেখান থেকে ১ ওভারে ১২ রানের সমীকরণ নিয়ে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লঙ্কানরা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে সর্বশেষ পাঁচ বারের মুখোমুখি দেখায় বাংলাদেশ জিতেছে ২ ম্যাচ ও ৩ ম্যাচ জিতেছে লঙ্কানরা। যার মধ্যে ২০১৮ সালে নিদাহাস ট্রফির দুই ম্যাচে বাংলাদেশ পেয়েছে রুদ্ধশ্বাস জয়। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ এশিয়া কাপ—সংযুক্ত আরব আমিরাতে হওয়া দুই ম্যাচেই শ্রীলঙ্কার জিততে ঘাম ছুটে গেছে।
সিলেটেই আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজ জিততে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে এখানে আশাবাদী করতে পারে ২০১৮ এর সুখস্মৃতি। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ হারলেও শেষ পর্যন্ত সিরিজ জেতে। সেটা ছিল বিদেশের মাঠে। এবার ঘরের মাঠে সিরিজ হওয়ায় বাংলাদেশকে পিছিয়ে রাখছেন না জয়াসুরিয়া। শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক হিসেবে বাংলাদেশে আসা এই কিংবদন্তি ক্রিকেটার সংবাদমাধ্যমকে বলেন, ‘তারা তাদের নিজেদের মাঠে খেলছে। তারা যেকোনো সময়ে ভালো করতে পারে।’
টস হেরে প্রথম টি-টোয়েন্টিতে গতকাল শ্রীলঙ্কা আগে ব্যাটিং পায়। এক পর্যায়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ১৩ ওভারে ৩ উইকেটে ১৩৬ রান। সেখান থেকে কোনো উইকেট না হারিয়ে শেষ ৫ ওভারে ৭০ রান যোগ করেছে লঙ্কানরা। ভারপ্রাপ্ত লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ২১ বলে ৬ ছক্কায় ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। প্রথম ম্যাচ প্রসঙ্গে জয়াসুরিয়া বলেন, ‘এটা ভালো একটা ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। হ্যাঁ, আমি মনে করি (সিরিজ জিতবে)। তারা (শ্রীলঙ্কা) ভালো করছে। ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে ভালো স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছে।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩৪ মিনিট আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
১ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
২ ঘণ্টা আগে