
টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি কুশল মেন্ডিস পেলেন না ১৬ রানের জন্য। তিন অঙ্ক মিস করাই নয়, এবার তাঁর শঙ্কা জেগেছে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে। বর্তমানে তিনি মাঠের বাইরে আছেন।
মেন্ডিসের আহত হওয়ার ঘটনা আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে। ইনিংসের ১১৭তম ওভারের প্রথম বলে তাইজুলকে ডিপ কভারে ঠেলে ২ রান নিতে যান মেন্ডিস। এই ২ রান নিতে গিয়ে রানআউটের ফাঁদে কাটা পড়েন মেন্ডিস। লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার নিজেকে বাঁচাতে ডাইভ দিতে গিয়েই পড়লেন বিপদে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মিডিয়া বিভাগ জানিয়েছে, ডান কাঁধে চোট পাওয়া মেন্ডিসের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো ব্যথা থেকে সেরে ওঠেননি তিনি। ফিজিও তাঁর চিকিৎসা করছেন। আজ হয়তো তিনি মাঠে নাও ফিরতে পারেন। যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে পরে এমআরআই স্ক্যান করা হবে।
মেন্ডিসের পরিবর্তে শ্রীলঙ্কার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন লাহিরু উদারা। বদলি ফিল্ডার হিসেবে নেমেছেন পবন রত্নায়েকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ৩ উইকেটে ৭০ রান করেছে। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ১৯ ও ৫ রানে ব্যাটিং করছেন। এখনো সফরকারীরা পিছিয়ে ১৪১ রানে।
প্রথম ইনিংসে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে আজ শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের প্রথম সেশনে লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে। ১০৩ ওভারে ৬ উইকেটে ৪০১ রানে দিনের প্রথম সেশনের খেলা শেষ করে স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজের বিরতির আগে লঙ্কানরা যে ৪ উইকেট হারিয়েছে, তার মধ্যে দুটি নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট। শেষ বিকেলে লঙ্কানরা খেলতে পেরেছে ৮৩ বল। ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৫৮ রান করেছেন পাথুম নিশাংকা।
নিশাংকার পর দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ রান করেন দিনেশ চান্দিমাল। কুশল মেন্ডিস ৮৭ বলে ৮৪ রান করেছেন। ৮ চার ও ২ ছক্কা মেরেছেন। লঙ্কান ব্যাটারদের মধ্যে একমাত্র তিনিই হয়েছেন রানআউট। বাংলাদেশের তাইজুল ইসলাম ৪২.৫ ওভারে ১৩১ রান খরচ করে তাইজুল নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ৪ ওভার মেডেন দিয়েছেন। নাঈম হাসান নিয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে নিজেদের ক্রিকেটারদের জন্য কঠোর ফিটনেস নীতি চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে চাইলে ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে বেশ বিপদেই আছে কলকাতা। আরও সংক্ষেপে বলতে গেলে—টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তিনবারের চ্যাম্পিয়নদের পেস বোলিং বিভাগে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই তালিকার সবশেষ সংযোজন আকাশ দীপ।
১ ঘণ্টা আগে
চলতি মাসের শেষদিকে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তার আগে বড় ধরনের ধাক্কা খেল হলুদ জার্সিধারীরা। চোটের কারণে ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
২ ঘণ্টা আগে
ইউরোপে আন্তর্জাতিক ক্রিকেটের প্রসার ঘটাতে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। তারই অংশ হিসেবে ‘ইউরো নেশনস কাপ’ নামের টুর্নামেন্ট আয়োজন করতে চায় আইরিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে সিআইয়ের কর্তা-ব্যক্তিরা।
৩ ঘণ্টা আগে