ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তানভীর ইসলামের স্পিন ভেলকিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর। গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট ও ম্যাচে ১৩ উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন তানভীর। এবার ডিপিএলে ৮ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন এ স্পিনার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় শাইনপুকুর। জবাবে এক বল আগে ১২৭ রানে অলআউট হয় শেখ জামাল।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ আশরাফুলকে (৪) ফেরান হাসান মুরাদ। ইনিংসের দ্বিতীয় ওভারে সৈকত আলীকে (৯) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তানভীর। সেই ওভারে কোনো রান দেননি তিনি। ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। তবে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন নাসির হোসেন ও ইলিয়াস সানি।
ইনিংসের দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন তানভীর। সেই ওভারে নুরুল হাসান সোহান (১) ও তানভীর হায়দারের (০) উইকেট তুলে নিয়ে শেখ জামালকে আবারও চাপে ফেলেন এ স্পিনার। এই ওভারেও কোনো রান দেননি তানভীর। এ সময় তাঁর বোলিং পরিসংখ্যান ছিল দুই মেডেন ওভারে ৩ উইকেট।
পরে এই চাপ থেকে আর বের হতে পারেনি শেখ জামাল। শেষ দিকে মোহাম্মদ এনামুল ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলে চেষ্টা করলেও তা কাজে লাগেনি। ১৯.৫ ওভারে শেখ জামাল থামে ১২৭ রানে। শাইনপুকুরে হয়ে তানভীর ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে