
ঢাকা: শুরুর আগেই করোনা শঙ্কায় পড়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। আজ সিরিজের প্রথম ম্যাচের সকালেই খবর আসে, দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ও এক কোচ করোনা আক্রান্ত হয়েছেন। পরে আবার পরীক্ষা করা হলে এক ক্রিকেটার বাদে বাকিদের ফল নেগেটিভ এসেছে। আপাতত তাই সিরিজ নিয়ে শঙ্কার মেঘটা কেটে গেছে।
পরশু করা করোনা পরীক্ষার ফল আসে কাল। সেখানে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ইসুরু উদানা, শিরান ফার্নান্দো এবং পেস বোলিং কোচ চামিন্দা ভাসের করোনা পজিটিভ আসে। কাল আবার পরীক্ষা করা হলে শিরান ফার্নান্দো ছাড়া বাকিদের নেগেটিভ আসে। জানা গেছে, এর মধ্যে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামেরও করোনা পজিটিভ এসেছিল। তিনিও নেগেটিভ হয়েছেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেছেন, ‘সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই, ঠিক সময়ে ম্যাচ হবে। চারজনের করোনা পজিটিভ এসেছিল। তাদের মধ্যে শিরান ফার্নান্দোর করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আমাদের রাবীদ ইমামেরও পজিটিভ এসেছিল। তার ফলও নেগেটিভ এসেছে। দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনেরও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। নেগেটিভ এলেও দলের সঙ্গে থাকবেন না সুজন।’
করোনা চিন্তা পাশে সরিয়ে আজ বেলা ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ব্যাট-বলের লড়াই।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে