
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ার সময় দর্শকদের দিকে ব্যাটটা উঁচিয়ে ধরলেন তানজিদ হাসান তামিম। উপলক্ষ্যটা আর কিছুই নয়। ফাইনালের মতো মঞ্চে সেঞ্চুরি করে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন এই বাঁহাতি ব্যাটার।
বিপিএল ফাইনালে এখন পর্যন্ত তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। ২০১৭ সালে মিরপুর শেরেবাংলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ক্রিস গেইল ৬৯ বলে ৫ চার ও ১৮ ছক্কায় করেছিলেন ১৪৬ রান। শিরোপা নির্ধারণী ফাইনালে তিনি খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। দুই বছর পর (২০১৯) এই মিরপুরেই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তামিম ইকবাল। সাত বছর পর আজ আরেক তামিম বিপিএল ফাইনালে করলেন সেঞ্চুরি। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে তানজিদ তামিম এবার সেঞ্চুরি করেছেন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। আগে ব্যাটিং পেয়ে রয়েসয়ে শুরু করেন রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান করে রাজশাহী। তামিমের রান তখন ১৬ বলে ২২। সপ্তম ওভার থেকে গিয়ার বদলানো শুরু করে দলটি। শেখ মেহেদী হাসানের করা ওভার থেকে ১৩ রান নিয়েছে রাজশাহী।যার মধ্যে তানজিদ তামিম টানা দুই ছক্কা মেরেছেন।
উদ্বোধনী জুটিতে ৬২ বলে ৮৩ রান যোগ করেন তানজিদ তামিম ও ফারহান। ১১তম ওভারের দ্বিতীয় বলে ফারহানকে (৩০) ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। একপ্রান্তে থেকে তানজিদ তামিম তাঁর স্বভাবসুলভ ব্যাটিং চালিয়ে গেছেন। ৬১ বলে তুলে নিয়েছেন বিপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তবে তিন অঙ্ক ছোঁয়ার পর নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়েছেন তিনি। ১৯তম ওভারের পঞ্চম বলে তাঁকে ফিরিয়েছেন মুগ্ধ। ৬২ বলে ৬ চার ও ৭ ছক্কায় তামিম করেছেন ১০০।
ইনিংসের শেষ ওভারে চট্টগ্রাম রয়্যালসের শরীফুল ইসলাম ৫ রানে নিয়েছেন ১ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানে শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রামের শরীফুল, মুগ্ধ দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে দুটি ভিন্ন দলের হয়ে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন তানজিদ হাসান তামিম। ২০২৪ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ২০২৫ সালে ঢাকা ক্যাপিটালসের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। সেবার তাঁর প্রতিপক্ষ ছিল দুর্বার রাজশাহী।
এর আগে দুই বিপিএল ফাইনালে যাঁরা সেঞ্চুরি করেছিলেন, তাঁদের দলই চ্যাম্পিয়ন হয়েছিল। আজ মিরপুরে ব্যতিক্রম কিছু হয় না, সেটা আর কয়েক ঘণ্টা পরই জানা যাবে।
বিপিএল ফাইনালে যত সেঞ্চুরি
রান দল প্রতিপক্ষ সাল
ক্রিস গেইল ১৪৬* রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস ২০১৭
তামিম ইকবাল ১৪১* কুমিল্লা ভিক্টোরিয়ানস ঢাকা ডায়নামাইটস ২০১৯
তানজিদ হাসান তামিম ১০০ রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালস ২০২৬

বিশ্বকাপ উপলক্ষে পুরো হোটেলটিকে সাজানো হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙে। দেয়ালজুড়ে রয়েছে খেলোয়াড়দের ছবি আর নানা অনুপ্রেরণামূলক বার্তা। ফুটবলারদের শতভাগ মানসিক স্বস্তি ও বিশ্রামের জন্য এখানে বিশেষ কিছু ব্যবস্থাও রাখা হয়েছে। অবসরে আড্ডা ও বিনোদনের জন্য যেমন সুপ্রশস্ত কমন এরিয়া এবং ইনডোর গে
১ ঘণ্টা আগে
ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনি
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
৫ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
৫ ঘণ্টা আগে