বিনোদন জগতের কুশীলবরাই শুধু অভিনয় করেন না, তাঁদের বাইরেও অনেককে অভিনয় করতে দেখা যায়। অনেক সময় তো দেখা যায় বোকা বাক্সের অভিনেতা-অভিনেত্রীদের চেয়েও অনেকে ভালো অভিনয় করতে পারেন। যেমনটা গতকাল করেছেন মোহাম্মদ রিজওয়ান।
কখন অভিনয় করেছেন সেটা নিজেই জানিয়েছেন রিজওয়ান। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে নিজের অভিনয়ের কথা স্বীকার করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। হাসি দিয়ে তিনি বলেছেন, ‘কখনো পেশির টান ছিল, আবার কখনো আমার অভিনয় ছিল।’
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবার পেশির টান ও পিঠে ব্যথার কারণে রিজওয়ানকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। প্রতিবারই যে তিনি সত্যিকার অর্থে ব্যথা পেয়েছেন এমনটা নয়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিশ্রাম নেওয়ার সুবিধার্থেই অভিনয় করেছেন তিনি। যেন পুরোদমে ম্যাচ শেষ করতে পারেন। আর তাতে সফলও হয়েছেন তিনি।
গতকাল পাকিস্তানের সামনে লক্ষ্যটা ছিল অনেক বড়। তাড়া করতে নেমে আবার ৩৭ রানে ২ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তখন ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা জিতবেন এমন আত্মবিশ্বাসী লোকের সংখ্যা নিশ্চিতভাবেই কম ছিল। তবে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস ছিল তাঁরা ম্যাচ জিতবেন। আত্মবিশ্বাসের কথা ম্যাচ শেষে জানিয়েছেন রিজওয়ান।
রিজওয়ান বলেছেন, ‘ড্রেসিংরুমের প্রত্যেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস ছিল আমরা রান তাড়া করতে পারব। কারণ, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আর ক্যালকুলেট করে ইনিংস খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। আমার পরিকল্পনায় আমি অটল ছিলাম এবং আবদুল্লাহ শফিককে ইনিংস লম্বা করার কথা বলছিলাম। ক্রিকেট দলীয় খেলা এবং দলের জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল।’
বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পাওয়াটা মোটেই সহজ ছিল না পাকিস্তানের। তবে কাজটা সহজ করে দেন রিজওয়ান-শফিক। তৃতীয় উইকেটে দুজনের দুর্দান্ত ১৭৬ রানের জুটিতেই জয়ে ভিত পায় পাকিস্তান। শফিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১১৩ রানে আউট হলেও ম্যাচ শেষ করে এসেছেন রিজওয়ান। ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
৫ মিনিট আগে
পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১১ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে