উইকেট সংখ্যা নয়, শুধু গতির কারণে শোয়েব আখতারকে ক্রিকেটবিশ্ব মনে রাখবে আরও অনেক দিন। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ (ঘণ্টায় ১৬৩.৩ কিলোমিটার গতিবেগ) গতির বলটিও করেছিলেন এই সাবেক ফাস্ট বোলার। প্রায় বাউন্ডারি লাইনের কাছ থেকে ছুটে এসে ২২ গজে গতির ঝড় তোলা রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এখন থেকে আর স্বাভাবিকভাবে দৌড়াতেও পারবেন না।
ক্রিকেট মাঠে একজন ফাস্ট বোলারের ওপর দিয়ে সবচেয়ে বেশি ধকল যায়। আরও নির্দিষ্ট করে বললে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় দুই হাঁটুর। ক্যারিয়ার শেষেও যেটি ভোগায়। কিন্তু শোয়েবকে বোধ হয় একটু বেশিই মূল্য চোকাতে হচ্ছে। পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ফাস্ট বোলার জানিয়েছেন, শিগগিরই অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়ে তাঁর হাঁটু প্রতিস্থাপন করতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এরপর আর ছুটতে পারবেন না তিনি।
গতরাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘আমার দৌড়ানোর দিন শেষ। শীঘ্রই হাঁটু প্রতিস্থাপন করাতে মেলবোর্ন যাচ্ছি আমি।’ দ্রুতগতিতে বোলিং করতে ক্যারিয়ারজুড়ে বেশকবার হোঁচট খেয়েছেন। তবু একটা সময় পর্যন্ত গতির সঙ্গে আপোষ করেননি এই সাবেক ফাস্ট বোলার। হাঁটুর চোটে দিনের পর দিনের মাঠের বাইরেও থাকতে হয়েছে তাঁকে। ক্যারিয়ারে শেষ দিকে এসে অবশ্য গতি কিছুটা কমিয়েছিলেন। তবে ততদিনে যা হবার হয়ে গেছে।
দুই বছর আগেও হাঁটুতে অস্ত্রোপচারের জন্য মেলবোর্নে গিয়েছিলেন শোয়েব। এবার তো হাঁটু প্রতিস্থাপনই করাতে হচ্ছে।
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৮ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে