
২০২৪ সালের দুঃস্মৃতি এখনো দগদগে দক্ষিণ আফ্রিকার ভক্তদের মনে। সেবার যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল প্রোটিয়াদের। তাদের সে ক্ষত না শুকাতেই দরজায় কড়া নাড়ছে এই সংস্করণের আরও একটি বিশ্বকাপ। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্ব।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। এই দলে সাতজন ক্রিকেটার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছে। এরা হলেন কুয়েনা মাফাকা, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা ও ডনোভান ফেরেইরা।
যথারীতি মার্করামের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা। টানটান উত্তেজনার পর শেষ মুহূর্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে যায় তারা। সে ম্যাচের একাদশ থেকে পরবর্তী বিশ্বমঞ্চের দলে আছেন ডেভিড মিলার, কেশব মহারাজ, মার্কো ইয়াসনে ও অ্যানরিখ নরকিয়া। অবসর ভেঙে ফেরা কুইন্টন ডি কককেও রাখা হয়েছে দলে।
চোটের কারণে গত ২০ অক্টোবরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি কাগিসো রাবাদাকে। এই অভিজ্ঞ পেসারকেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রেখেছেন সিএসএর নির্বাচক প্যানেল। দক্ষিণ আফ্রিকার পেস বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। পেস বিভাগে আরও আছেন নরকিয়া, জানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি ও কুয়েনা মাফাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা, করবিন বশ, অ্যানরিখ নরকিয়া।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে