ভারত সফরে টেস্ট সিরিজে হতাশ করেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজে দারুণ কিছু করে লাল বলের হতাশা ঘোচানোর সুযোগ তাদের সামনে। আগামী রোববার থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে আজ ভারত পৌঁছালেন টি-টোয়েন্টি দলের বাকি ১০ ক্রিকেটারও।
স্থানীয় কোচদের তত্ত্বাবধানে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দারুণ প্রস্তুতিও সেরে গেছেন। ভারতের উড়ানে চড়ার আগে তরুণ পেসার তানজিম হাসান সাকিব বললেন, ‘আমরা এখানে অনেক দিন ধরে অনুশীলন করছি। প্রস্তুতির দিক থেকে ভালো অবস্থানে আছি আমরা। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে বলব। যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে।’
সর্বশেষে বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন তানজিম সাকিব। ভারতের বিপক্ষে সেই ছন্দে ধরে রাখার প্রত্যয় এই পেসারের, ‘আমি চেষ্টা করি যখনই যেখানে খেলব, একদম সেরাটা যেন খেলতে পারি। সামনে ভারত সিরিজ আছে, ওই জায়গায় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। অতীতে কী হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই। কিন্তু এটা আমি ও রকম মনে রাখতে চাই না। ভবিষ্যতে কী আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই। ভারত সিরিজে চেষ্টা করব যেন নিজের সেরাটা দিতে পারি।’
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি, বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোবর। অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুল হাসান নিতে চান চ্যালেঞ্জ, ‘চ্যালেঞ্জ সব সময় থাকে, এখন এটাও একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নিয়ে খেলাটা আমি ভালোবাসি খেলতে। চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে, কীভাবে ভালো করা যায় সেটাই বড় লক্ষ্য থাকবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে