
লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরই তাঁকে নিয়ে উন্মাদনা বেড়েছে মার্কিন মুলুকে। তাঁর সঙ্গে সেলফি তুলতে ভক্ত-সমর্থকদের ভিড় বেড়ে যায়। এমনকি ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচের দিন ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরিহিত অসংখ্য দর্শক দেখা গেছে। যে ভেন্যুতেই মেসি খেলেন, সেই স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
কলোরাডো র্যাপিডসের ঘরের মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র ১৮ হাজার হলেও মেসিকে দেখতে আগ্রহীর সংখ্যা ছিল কয়েক গুণ। সমর্থকদের এই উপচে পড়া ভিড় সামলাতেই ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছিল ৭৬ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ডেনভারের এম্পাওয়ার ফিল্ডে। আজ ভোরে এমএলএসের কলোরাডো র্যাপিডস-ইন্টার মায়ামি ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন ৭৫ হাজার ৮২৪ দর্শক। যা এমএলএসে ইন্টার মায়ামির ম্যাচে সর্বোচ্চ দর্শক। তবে সব মিলিয়ে এমএলএস ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও লস অ্যাঞ্জেলস এফসির মধ্যকার ম্যাচটি মাঠে বসে দেখেছিলেন সর্বোচ্চ ৮২১১০ দর্শক।
২০২৬ মৌসুমে এ নিয়ে তৃতীয়বার কোনো ম্যাচে ৭০ হাজারের বেশি দর্শক দেখা গেল। এই তিনটি ম্যাচেই খেলেছেন মেসিরা। এর আগে এমএলএস মৌসুমের ইন্টার মায়ামি-এলএএফসি ম্যাচে ৭৫৬৭৩ দর্শক, ইন্টার মায়ামি-ডিসি ইউনাইটেড ম্যাচ দেখেছিলেন ৭২০২৬ দর্শক। এমএলএসের ইতিহাসে ইন্টার মায়ামিই একমাত্র দল, যাদের এক মৌসুমে কমপক্ষে তিনবার ৭০ হাজারের বেশি দর্শক খেলা দেখেছেন।
রেকর্ড দর্শকের উপস্থিতিতে জয়ও ছিনিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে ১৮ ও ৭৯ মিনিটে জোড়া গোল করেন মেসি। ১৮ মিনিটে গোলটা করেন পেনাল্টি থেকে। আর ৭৯ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের করা গোলটাই পার্থক্য গড়ে দিয়েছে। এই জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে মায়ামি। ৮ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ১ হারে মেসিদের পয়েন্ট এখন ১৫। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।

প্রিমিয়ার লিগে যেখানে শেষের রোমাঞ্চ জমে উঠেছে, সেখানে বুন্দেসলিগায় শিরোপার আনন্দে ভাসছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে আজ ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে তারা। লিগে আরও ৪ ম্যাচ বাকি থাকতেই ৭৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করল ৩৫তম শিরোপা। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে গোল হজম করলেও প্রথমা
৭ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের তালিকা করা হলে নিশ্চিতভাবে প্রথম সারিতেই থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে তাঁর অবদান অপরিসীম। তবে লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের কাতারে যেতে ভিনিকে লম্বা পথ পাড়ি
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সময়ে দুশ্চিন্তায় পড়েছে জার্মানি। বিশ্বকাপে নাও খেলতে পারেন দলের অন্যতম সেরা এক তারকা।
৯ ঘণ্টা আগে
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ছয়ে থাকা চেলসির (৪৮) চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল (৫৫)। লিগ শেষ হতে হাতে আছে আর ৫টি ম্যাচ, যার একটি আবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে। আগের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। আজ দিনের আরেক ম্যাচে ৭ গোলের থ্রিলারে সান্ডারল্যান্ডকে ৪-৩ গোলে হা
৯ ঘণ্টা আগে