
বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তানকে নিয়ে জটিলতায় পড়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারের চ্যাম্পিয়নরা অংশ নেয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন। এই ইস্যুতে খুব শিগগির নিজেদের অবস্থান জানাবে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ কিংবা বর্জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বিষয়টি নিয়ে আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি—এক্সে দেওয়া বার্তায় এমনটাই জানিয়েছেন পিসিবিপ্রধান।
ভারতে যেতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এর প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছিলেন নাকভি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শাহবাজ শরিফের দিকে তাকিয়ে ছিলেন পিসিবি চেয়ারম্যান। আজ বৈঠক শেষে নাকভি জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি সব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।
শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের একটি ছবি এক্সে পোস্ট করেছেন নাকভি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইসিসিবিষয়ক সর্বশেষ পরিস্থিতি তাঁকে অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যে, সব ধরনের বিকল্প খোলা রেখে বিষয়টির সমাধান করতে হবে। সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার নেওয়া হবে।’
অনিশ্চয়তার মাঝে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল দিয়েছে পিসিবি। এরপর বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেছিলেন নাকভি। বেশ কিছু পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবিপ্রধানকে সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, বাবর আজমরা জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্তে বোর্ড ও সরকারের সঙ্গে আছেন তাঁরা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে