মায়ামির মাঠে প্রথমার্ধ জুড়ে থাকল শুধুই ভিনিসিয়ুস জুনিয়র মহিমা। স্কটল্যান্ডের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধেই দুবার জাল কাঁপালেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড; মাঝখানে ভিএআর নাটকে বাতিল হলো আরেকটি গোল। ভিনির এমন বিধ্বংসী রূপ আর রেকর্ড গড়া জোড়া গোলের ওপর ভর করেই নিজেদের শেষ গ্রুপ ম্যাচে প্রথমার্ধ শেষে স্কটল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল। প্রথমার্ধের ৪৫ মিনিট মূলত ভিনিসিয়ুস জুনিয়রের আক্রমণ আর স্কটিশ ডিফেন্সের একের পর এক ভুলের গল্পেই লেখা হয়েছে।
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটির মাধ্যমে অনন্য এক ক্লাবে নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস। ব্রাজিলের ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করলেন তিনি। এর আগে ১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ বিশ্বকাপে দুই কিংবদন্তি রোনালদো ও রিভালদো এই কৃতিত্ব দেখিয়েছিলেন। ইতিহাসে আগের তিনবার যখনই কোনো ব্রাজিলিয়ান ফুটবলার এমনটা করেছেন, প্রতিবারই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে সেলেসাওরা। এবারও কি তা–ই হবে। ভিনিসিয়ুস জুনিয়র তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছেন।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে কড়া লড়াই দেখা যায়। প্রথম মিনিটেই মাঝমাঠে বল দখলের লড়াইয়ে স্কটল্যান্ডের লুইস ফার্গুসনের ধাক্কায় চিবুকে আঘাত পান ব্রাজিলের লুকাস পাকেতা। তবে সেই ধাক্কা সামলে ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় ব্রাজিল। নিজেদের ডি-বক্সের ভেতর বল পাস দিতে গিয়ে অলসতা করে বসেন স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাককেনা। তাঁর কাছ থেকে ক্ষিপ্র গতিতে বল কেড়ে নেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রায়ান। ছিটকে আসা বল বাম প্রান্তে ফাঁকায় পেয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে ফাঁকা জালে বল জড়াতে কোনো ভুল করেননি এই রিয়াল মাদ্রিদ তারকা।
ম্যাচের ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস। এবারও স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির ভুল থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেছিলেন তিনি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর দীর্ঘ রিভিউ দেখে রেফারি জানান, বল কেড়ে নেওয়ার সময় হেনরিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে ২৪ মিনিটে গোলটি বাতিল হলে গ্যালারিতে থাকা ব্রাজিলিয়ান সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
৩৭ মিনিটে ব্রুনো গিমারেসের পাস থেকে তরুণ স্ট্রাইকার রায়ানের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৪৪ মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যায় সেলেসাওরা। ভিনিসিয়ুসের নিচু ক্রসে ৬ গজের ভেতর পা ছুঁইয়েছিলেন মাথিয়াস কুনিয়া। তবে স্কটিশ ডিফেন্ডার ফার্গুসন ও গোলরক্ষক গানের গায়ে লেগে বলটি কর্নার হয়ে মাঠের বাইরে চলে যায়।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর রক্ষা পায়নি স্কটল্যান্ড। প্রতিপক্ষের খেলোয়াড়রা বল নিয়ে নিজেদের রক্ষণভাগ থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রথমে মাথিয়াস কুনিয়া এবং পরে দানিলো দুর্দান্ত স্লাইডিং ট্যাকল করে বল কেড়ে নেন। সেখান থেকে বল পেয়ে ডান প্রান্ত ধরে চমৎকার এক ক্রস বাড়ান ব্রুনো গিমারেস। দূরেে পোস্টে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা ভিনিসিয়ুস জুনিয়র দারুণ এক হেডে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল আফ্রিকার প্রতিনিধিরা।
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে গিয়ে ফর্মের তুঙ্গে আছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে এরই মধ্যে আর্জেন্টিনাকে নকআউটে তুলেছেন। বিশ্বকাপ ব্যস্ততার মাঝেই নিজের জন্মদিন পালন করলেন এই তারকা ফুটবলার। মাঠের পারফরম্যান্সের মতো জন্মদিন পালনেও ব্যতিক্রম তিনি। খুশির মুহূর্তে পাশে রাখলেন দলের সঙ্গে
১ ঘণ্টা আগে
নেইমারের প্রত্যাবর্তনের রাতে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তন নিয়েও। নেইমারের মতো তারকা ফুটবলারের ফেরাটা ব্রাজিলের জন্য অত্যন্ত গ
২ ঘণ্টা আগে
নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এক কীর্তির অংশ হয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গ্রুপ পর্ব শেষ করেছেন চার গোল নিয়ে। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন রোনালদো, নেইমার ও জর্জিনহোর গড়া একটি বিরল রেকর্ড।
৩ ঘণ্টা আগে