
ওয়ানডেতে বাজে সময় কাটিয়ে এখন সুসময় পার করছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কদিন আগে পিছিয়ে থেকে ওয়ানডে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে এশিয়ার এই দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
ছেলেদের ওয়ানডের বার্ষিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৯ নম্বর স্থানেই রয়েছে। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৩ ও ১০৯। সেরা দশে অবস্থানের পরিবর্তন হয়েছে কেবল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের। এক ধাপ এগিয়ে চারে ওঠা প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১০২। পাঁচ নম্বরে অবস্থান করা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯৮। তারা পিছিয়েছে এক ধাপ।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়, সাত ও আট নম্বরে থাকা শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৬, ৯৩ ও ৮৯। ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছে। আর জিম্বাবুয়েকে হটিয়ে আয়ারল্যান্ড ১১ নম্বরে উঠে এসেছে। আইরিশদের রেটিং পয়েন্ট ৫৪। ৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ড এক ধাপ এগোলেও জিম্বাবুয়ে পিছিয়েছে এক ধাপ।
বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সমস্ত ম্যাচকে ১০০ শতাংশ হিসেব করা হয়েছে। তার আগের দুই বছরের ফলকে ৫০ শতাংশ ধরা হয়েছে। গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ, এ বছরের মার্চ ও এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড—ঘরের মাঠে টানা তিনটি ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ঘরের মাঠে।
সদ্য হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের সেরা ৯ নম্বরে থাকা দলগুলো সরাসরি খেলবে বিশ্বকাপে। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপ।

গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
১৫ মিনিট আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
১ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তেদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হৃদয়ভঙ্গ হয়েছে ভক্তদের। সেলেসাওদের বিদায়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপও যে কমেছে কিছুটা, সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে নজিরবিহীন এক ঘটনার সাক্ষীও হতে যাচ্ছে উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপ।
২ ঘণ্টা আগে