
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সময়ে দুশ্চিন্তায় পড়েছে জার্মানি। বিশ্বকাপে নাও খেলতে পারেন দলের অন্যতম সেরা এক তারকা।
জার্মান ফরোয়ার্ড সার্জ ন্যাবরির চোটই দলটির বিশ্বকাপ প্রস্তুতি বড় ধাক্কা হিসেবে কাজ করছে। উরুর পেশিতে গুরুতর চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় এখন তিনি। এক বিবৃতিতে গতকাল বায়ার্ন মিউনিখ জানিয়েছে, তাঁর ডান উরুর অ্যাডাক্টর পেশি ছিঁড়ে গেছে। দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁর। তবে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এছাড়া ঠিক কবে বা কীভাবে চোট পেয়েছেন, তাও জানায়নি বায়ার্ন।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বায়ার্নের হয়ে চলতি মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না ন্যাব্রি। তাতে তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। কারণ, বুন্দেসলিগা শেষ হবে ১৬ মে। আর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে ৩০ মে। চলতি মৌসুম শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে বিশ্বকাপ।
২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ অবস্থান করছে শীর্ষে। আর চ্যাম্পিয়নস লিগে দলটি উঠে গেছে সেমিফাইনালে। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ন্যাব্রি ৩৭ ম্যাচে ১০ গোলে করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১১ গোলে। যার মধ্যে বুন্দেসলিগায় ২১ ম্যাচে ৮ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭ গোল। আর আন্তর্জাতিক ফুটবলে ৫৯ ম্যাচে ২৬ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১১ গোল।
এবারই প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ৩৯ দিনের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বকাপে গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের পাশাপাশি আইভরি কোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে জার্মানি।

প্রিমিয়ার লিগে যেখানে শেষের রোমাঞ্চ জমে উঠেছে, সেখানে বুন্দেসলিগায় শিরোপার আনন্দে ভাসছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে আজ ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে তারা। লিগে আরও ৪ ম্যাচ বাকি থাকতেই ৭৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করল ৩৫তম শিরোপা। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে গোল হজম করলেও প্রথমা
৭ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের তালিকা করা হলে নিশ্চিতভাবে প্রথম সারিতেই থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে তাঁর অবদান অপরিসীম। তবে লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের কাতারে যেতে ভিনিকে লম্বা পথ পাড়ি
৮ ঘণ্টা আগে
লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরই তাঁকে নিয়ে উন্মাদনা বেড়েছে মার্কিন মুলুকে। তাঁর সঙ্গে সেলফি তুলতে ভক্ত-সমর্থকদের ভিড় বেড়ে যায়। এমনকি ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচের দিন ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরিহিত অসংখ্য দর্শক দেখা গেছে। যে ভেন্যুতেই মেসি খেলেন, সেই স্টেডিয়ামের গ্যালার
৯ ঘণ্টা আগে
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ছয়ে থাকা চেলসির (৪৮) চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল (৫৫)। লিগ শেষ হতে হাতে আছে আর ৫টি ম্যাচ, যার একটি আবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে। আগের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। আজ দিনের আরেক ম্যাচে ৭ গোলের থ্রিলারে সান্ডারল্যান্ডকে ৪-৩ গোলে হা
৯ ঘণ্টা আগে