
প্রথম দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। এই ম্যাচে উইন্ডিজকে শুরুতেই চাপে ফেলল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৫ উইকেটে ১৬৩ রান। ২০২২ সালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এই স্কোর করেছিল বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ২ বছর আগের রেকর্ডও ভেঙে ফেলল। উইন্ডিজকে ধবলধোলাই এড়াতে করতে হবে ১৯০ রান।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আজ একটাই পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে এসেছেন পারভেজ হোসেন ইমন। টস জিতে ব্যাটিং নিয়েছে বিধ্বংসী শুরু করে লিটনের বাংলাদেশ। ইমনের সঙ্গে ২৮ বলে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন লিটন। পঞ্চম ওভারের চতুর্থ বলে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। বাংলাদেশ অধিনায়ক এবার করেছেন ১৩ বলে ১৪ রান।
লিটনের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।১ উইকেটে ৪৪ রান থেকে মুহূর্তেই স্কোর হয়ে যায় ৭.৪ ওভারে ৩ উইকেটে ৬৫ রান। তানজিদ হাসান তামিম এই ম্যাচেও ব্যর্থ (৯ বলে ৯ রান)। তবে সুযোগের সদ্ব্যবহার করেছেন ইমন। ২১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
পাঁচ নম্বরে নেমে এরপর জাকের আলী অনিক তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন। ৪১ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। ৬ ছক্কার পাশাপাশি মেরেছেন ৩ ছক্কা। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে স্বাগতিকেরা। ইনিংসের শেষ ওভারে আলজারি জোসেফকে ৩ ছক্কা ও ১ চার মারেন জাকের। শেষ ওভারে ২৫ রান নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান করে সফরকারীরা।
জাকেরের ৭২ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ স্কোর। এটা তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ, রস্টন চেজ ও গুড়াকেশ মোতি। জোসেফ ৪ ওভারে খরচ করেন ৫৯ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে