
আয়ারল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে লিটন দাসের দল। আজ দুপুরে মাঠে গড়াবে তৃতীয় এবং শেষ ম্যাচ। দুই দল ১-১ সমতায় থাকায় সিরিজের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। আসন্ন ম্যাচে যারা জিতবে, তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি। অনুমিতভাবেই বাংলাদেশ-আয়ারল্যান্ডের শেষ টি-টোয়েন্টি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। মাঠে গড়াবে বাংলাদেশের আরও একটি ম্যাচ। মেয়েদের ত্রিদেশীয় ফুটবলে সন্ধ্যায় আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবেন ঋতুপর্ণা চাকমারা। একনজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ-আয়ারল্যান্ড
বেলা ২টা, সরাসরি
টি স্পোর্টস, নাগরিক টিভি
ক্রাইস্টচার্চ টেস্ট: ১ম দিন
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, সরাসরি
টি স্পোর্টস
ফুটবল
মেয়েদের ত্রিদেশীয় ফুটবল
বাংলাদেশ-আজারবাইজান
সন্ধ্যা ৭টা, সরাসরি
টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগ
বোর্নমাউথ-এভারটন
রাত ১টা ৩০ মি., সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ২
ফুলহাম-ম্যানসিটি
রাত ১টা ৩০ মি., সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১

উপহার নিয়ে খুশিতে ডগমগ তাসকিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তাসকিনরা সিরিজ জিততে পারলে ঈদের আগে বাংলাদেশের দর্শকরাই বরং পাবে বিরাট এক উপহার।
৫ ঘণ্টা আগে
হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
৭ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
৮ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৮ ঘণ্টা আগে