
২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মিলছে না। ইরান কি আদৌ বিশ্বকাপে খেলবে—গত দেড় মাস ধরে এই অনিশ্চয়তা কাজ করছে। বরাবরের মতো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবারও শুনিয়েছেন আশার বাণী।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলায় গত দেড় মাস ধরে অশান্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধের পরই ইরান ফুটবল ফেডারেশন ও ক্রীড়ামন্ত্রীর একের পর এক বক্তব্যে তাদের বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বিশ্বকাপ শুরু হতে হতে সবকিছু ঠিকঠাক হবে বলে আশা ইনফান্তিনোর। গত রাতে সিএনবিসি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ইরান অবশ্যই আসছে। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্তিপূর্ণ হবে।’
এবারের বিশ্বকাপ ফুটবলে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। এ প্রসঙ্গে ইনফান্তিনো গত রাতে বলেন, ‘ইরানকে আসতেই হবে। তারা যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়রা খেলতে চায়।’

৩৫ বছর বয়স পেরোলে ক্রিকেটারদের বেশির ভাগ যোগ দেন কোচিং পেশায় অথবা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। অনেকে আবার প্রশাসনিক কাজকর্মে যুক্ত হয়ে যান। বিরাট কোহলি যে এখানেই আলাদা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। তবে গতকাল বিশেষ এক কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে হয়েছে কোহলিকে।
৪ মিনিট আগে
সবার ওপরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ৮। দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসও পেয়েছে ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে দুই দলের অবস্থান ভিন্ন। তিনে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ৭। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়াংখেড়েতে
২৭ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুরোনো পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে এক সপ্তাহ আগে। নতুন কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যে বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
১ ঘণ্টা আগে
এবার কী চমক দেখাবে সৌদি আরব? বিশ্বকাপের দল হিসেবে সৌদির প্রসঙ্গ এলে এমন একটা প্রশ্ন জাগেই মনের মধ্যে।
১ ঘণ্টা আগে