Ajker Patrika

ক্রিকেটারদের আগে কোচিং স্টাফ পাঠাল পাকিস্তান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ক্রিকেটারদের আগে কোচিং স্টাফ পাঠাল পাকিস্তান
অধিনায়কের সঙ্গে মাইক হেসন। ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে শাহিন শাহ আফ্রিদির দলের। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের আগে কোচিং স্টাফের সদস্যদের ঢাকায় পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ দুপুরে পাকিস্তানের ৫ সদস্যের কোচিং স্টাফ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরা হলেন প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের সবাইকে টিম হোটেলে নেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর ক্রিকেটাররা দেশে ফিরে গেলেও কোচিং স্টাফের সদস্যরা শ্রীলঙ্কাতে রয়ে গিয়েছিলেন। সেখান থেকেই সরাসরি ঢাকায় পা রাখল হেসনরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে সম্প্রতি দল দিয়েছে পিসিবির নির্বাচক প্যানেলে। দলে থাকা ক্রিকেটাররা এরই মধ্যে করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বাদ পড়েছে পাকিস্তান। বাজে পারফরম্যান্সের কারণে বড় পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবচেয়ে বড় চমক বাবর আজমের বাদ পড়া। দলে নেওয়া হয়েছে এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেক না হওয়া ছয় ক্রিকেটারকে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাহিবজাদা ফারহান। ৩৮৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছেন এই ওপেনার। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। চোটের কারণে দলে রাখা হয়নি ফখর জামানকে।

বাংলাদেশ এবং পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। ১৩ ও ১৫ মার্চ বাকি ম্যাচ দুটিতে মাঠে নামবে তারা। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামাইল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান যুদ্ধে পালানটিরের ‘মেভেন’ যেন ১২ ঘণ্টায় ৯০০ আজরাইল

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত