
বিশ্বকাপের শেষ বত্রিশের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৯০ মিনিট বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আটকে রাখল কেপ ভার্দে। টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক হিসেবে নিজেদের আরও একবার প্রমাণ করল তারা। ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে লিওনেল মেসির বিশ্বরেকর্ড গড়া গোলের পর দ্বিতীয়ার্ধে দেরোয় দুয়ার্তের গোলে ১–১ ব্যবধানে দাঁড়ায় ম্যাচটি। সেই ডেডলক ভাঙতে খেলা গড়াচ্ছেে অতিরিক্তি সময়ের ৩০ মিনিটে।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে বেশ আটকে রেখেছিল কেপ ভার্দে। তবে ২৯ মিনিটে ডেডলক ভাঙেন লিওনেল মেসি। রক্ষণভাগ থেকে লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো একটি চমৎকার দূরপাল্লার পাস নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই গোলপোস্টের মাত্র সাত গজ দূর থেকে জোরাল শটে বল জালে পাঠান তিনি। এই গোলের মাধ্যমে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ১২টি গোলে সরাসরি অবদান (৬ গোল ও ৬ অ্যাসিস্ট) রাখার নতুন বিশ্বরেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক, যা ছাড়িয়ে গেছে পেলে ও কিলিয়ান এমবাপ্পের কীর্তিকে।
১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে কেপ ভার্দে। অবশেষে ৫৯ মিনিটে মায়ামি স্টেডিয়ামকে স্তব্ধ করে সমতায় ফেরে তারা। ডান প্রান্ত থেকে স্টিভেন মোরেইরার পাস থেকে বল পান অধিনায়ক রায়ান মেন্ডেস। তাঁর নেওয়া নিচু ক্রসটি লিসান্দ্রো মার্তিনেসের পায়ের ফাঁক গলে বক্সে ঢুকলে, কঠিন কোণ থেকে চলন্ত বলে বুলেট গতির শটে এমি মার্তিনেসকে পরাস্ত করেন দুয়ার্তে। এই গোলের মাধ্যমে দীর্ঘ ৮৮ বছর আগের এক বিরল রেকর্ড স্পর্শ করে কেপ ভার্দে। ১৯৩৮ সালের বিশ্বকাপে ইতালির বিপক্ষে নরওয়ের পর ইতিহাসের মাত্র দ্বিতীয় নবাগত দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়নের বিপক্ষে গোল করার কীর্তি গড়ল তারা।
সমতা ফেরার পর আক্রমণভাগে ধার বাড়াতে হুলিয়ান আলভারেস ও নিকো গনসালেসকে মাঠে নামান স্কালোনি। ৬২ মিনিটে লাউতারোর ফ্লিকে একদম পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেসির ডান পায়ের শট রুখে দেন কেপ ভার্দে কিপার ভোজিনিয়া। মেসির দুটি ফ্রি কিকও দারুণ দক্ষতায় ঠেবিয়ে দেন তিনি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ায় কোয়ার্টার ফাইনালের টিকিট নির্ধারণে ম্যাচটি এখন অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে।

ঘাম ঝড়ানো জয় বলতে যা বোঝায়, আর্জেন্টিনার ক্ষেত্রে ঠিক তা-ই হলো। মায়ামিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে লিওনেল মেসির কপাল ফোলা নিয়ে চলছে আলোচনা।
৬ মিনিট আগে
তবে এত ভুলের মাঝেও জয়সূচক গোলটি সেট-পিস থেকে আসায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ‘আজ আমরা সেট-পিসের গুরুত্ব দেখেছি, যা থেকে ইদানীং আমরা গোল পাচ্ছিলাম না। অথচ এই ধরনের ম্যাচে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের দলে খুব ভালো হেডার আছে এবং ভাগ্যবশত আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি।’
২০ মিনিট আগে
জাদুকরী ফুটবলে বছরের পর বছর ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন লিওনেল মেসি। আর রেকর্ড ভাঙা তো তাঁর কাছে সবচেয়ে সহজ কাজ। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে একগাদা রেকর্ড লিখিয়ে নিয়েছেন নিজের নামে।
১ ঘণ্টা আগে
কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আফ্রিকার আরেক দল মিসরের। তবে আসর থেকে বিদায় নিলেও বুক চিতিয়ে লড়াই করা কেপ ভার্দে ফুটবল ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে রাখল বীরের বেশেই।
১ ঘণ্টা আগে