Ajker Patrika

‘আমি জানি আমাকে কী করতে হবে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৮: ২৪
‘আমি জানি আমাকে কী করতে হবে’
সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। ফাইল ছবি

ব্যাটিং এবং অধিনায়কত্ব নিয়ে মাঝেমধ্যে সমালোচনা হলেও উইকেটরক্ষক হিসেবে বেশ সুনাম আছে লিটন দাসের। সব সংস্করণে গ্লাভস হাতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এই ভূমিকায় তাঁর ওপর পুরো ভরসা টিম ম্যানেজমেন্টের। উইকেটের পেছনে দাঁড়ানোর ভালো অভিজ্ঞতা হওয়ায় এখন নিজের কাজ সম্পর্কে ধারণা হয়ে গেছে লিটনের।

নিজের উইকেটকিপিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘এটা বলতে পারব না সেরা ফর্মে (উইকেটরক্ষক হিসেবে) আছি কি না। কিন্তু যেহেতু তিনটা সংস্করণেই কিপিং করছি, তো ধারণা একটু বেশি হয়ে গেছে। আগে যখন খেলতাম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতাম, ওয়ানডেতে ফিল্ডিং করতাম, টেস্টে কিপিং করতাম। এখন যখন জায়গাটা জানি যে আমার ভূমিকা কী, চেষ্টা করি নিজের শতভাগ দেওয়ার জন্য।’

সবশেষ দুটি ওয়ানডে সিরিজে রানে ফিরেছেন লিটন। টি-টোয়েন্টিতে সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি, ‘ব্যাটিংয়ে একটা ভালো জিনিস যে সবশেষ দুইটা সিরিজে হয়তো বড় রান হয়নি, কিন্তু অনেকক্ষণ উইকেটে সময় কাটাতে পেরেছি। তো এটা একটা ভালো জিনিস, যেহেতু সংস্করণটাই ভিন্ন। আপনি উইকেটে যত সময় কাটাবেন আপনার কাছ থেকে রান আসবে। এখন সংস্করণটা ভিন্ন, চেষ্টা করব ওই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এই সংস্করণে (টি-টোয়েন্টি) আপনাকে আক্রমণাত্মক মানসিকতা আনতে হবে। এটা করতে গেলে আপনি হয়তো অনেক সময় ব্যাটিংয়ে ব্যর্থ হতে পারেন। টি-টোয়েন্টিতে এই জিনিসটা মেনে নিতে হবে যে, আপনি সফল কিংবা ব্যর্থ—দুইটাই হতে পারেন।’

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিডলঅর্ডারে ব্যাটিং করেছেন লিটন। টি-টোয়েন্টিতে ওপরে উঠে আসতে হবে তাঁকে। সংস্করণ আলাদা হওয়ায় এই পরিবর্তন তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন লিটন, ‘না দেখেন, সংস্করণ তো ভিন্ন। আমি আগেও বললাম, সংস্করণ মানসিকতা বদলাতে হয়। টেস্ট যখন খেলি তখন ৬-এ ব্যাটিং করি, সেটা আলাদা সংস্করণ। ওয়ানডেতে এখন আমারে টিম থেকে একটা ভিন্ন ভূমিকা দিয়েছে। তাই চেষ্টা করেছি আমার ভূমিকা পালন করতে। টি-টোয়েন্টি সংস্করণে আমি আমার ভূমিকাটা জানি। তাই খুব একটা সমস্যা হবে না।’

২০২৫ সালের মে মাসে লিটনকে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা হলেও বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারেনি। লিটন বলেন, ‘সত্যি কথা বলতে এ ব্যাপারে খুব একটা কথা হয়নি। তারা মনে করেছে অধিনায়ক হওয়ার জন্য আমি যোগ্য। নিজের কাজ করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, সেরকম প্রস্তুতিই থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত