
সতীর্থদের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অংশীদার হলেও সৌম্য সরকারের সময় কেটেছে বেঞ্চে বসে, কখনো বা পানি টেনে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন এই ব্যাটার। সিরিজ শেষে সৌম্যকে না খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ দলপতি মেহেদী হাসান মিরাজ।
মিরাজ বলেন, ‘আমরা চাচ্ছি যে, একজন ক্রিকেটার যেন সুযোগ বেশি পায়। কোনো সন্দেহ নেই, সৌম্য সরকার সবশেষ সিরিজটা অনেক ভালো খেলেছে। কিন্তু কিছুদিন ধরে হয়তো একটু ছন্দে ছিল না। তামিম এবং সাইফ হাসান ওরা ভালো ছন্দে ছিল। আমরা ওভাবে পরিকল্পনা করেছি। হঠাৎ করে এই ম্যাচে যদি আমরা পরিবর্তন করতাম… টপ অর্ডারে যে দুই ব্যাটার খেলেছে, দুটি ম্যাচ খেলে ফেলায় ওদের ভালো ধারণা হয়েছে। কাজেই নতুনভাবে আরেকজনকে সুযোগ দেওয়া দুজনের জন্যই অনেক কঠিন এবং সৌম্যর জন্যও অনেক কঠিন।’
প্রথম দুই ওয়ানডেতে সাইফ হাসান ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরও সিরিজ নির্ধারণী ম্যাচে সৌম্যকে একাদশে রাখা হয়নি। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমাদের জন্য অনেক সহজ সিদ্ধান্ত ছিল যে… সাইফ দুই ম্যাচে রান করতে পারেনি। কিন্তু ওকে বসিয়ে যদি সৌম্যকে খেলাতাম, তাহলে তো কি দুটি জিনিসই হতো, সাইফের আত্মবিশ্বাস কমে যেত। সৌম্য যদি এই ইনিংসে খারাপ করত, তাহলে ওর জন্যও কঠিন হতো। আমরা যেটা চেষ্টা করছি, বিশেষ করে ব্যাটারের ক্ষেত্রে; তারা যেন বেশি সুযোগ পায় এবং খারাপ খেললে সে নিজে থেকেই বুঝতে পারবে যে, হয়তো আমার জায়গা ছেড়ে আরেকজনকে দিতে হবে।’
বারবার পরিবর্তন না করে ব্যাটারদের সময় দেওয়ার পক্ষে মিরাজ, ‘আমাদের পরিকল্পনা হলো, যদি কেউ সুযোগ পায়, তাকে সর্বোচ্চ সুযোগ দেওয়া। সৌম্য কিন্তু সবশেষ সিরিজের আগের দুই সিরিজে দলে ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টানা তিনটি ম্যাচ খেলিয়েছি। তামিমকে আমরা খেলাইনি। কারণ দুটি সিরিজে সে ওরকম ছন্দে ছিল না। ছন্দে না থাকলে একজন ব্যাটারের জন্য কাজটা অনেক কঠিন। মাঠে ব্যাটারদের সিদ্ধান্ত নিতে হয়। একটি-দুটি ম্যাচ সুযোগ দিয়ে একজন ব্যাটারকে বিচার করা যায় না; সর্বোচ্চ সুযোগ দিতে হবে। সৌম্যর যখন আবার সুযোগ আসবে, সে সর্বোচ্চ সুযোগ পাবে, যেন নিজেকে তুলে ধরতে পারে এবং পারফর্ম করতে পারে। এমন নয় যে একটা ম্যাচ খেলিয়ে আবার বাদ দিয়ে দিচ্ছি। ব্যাটারদেরকে সময় দিতে হয়। আমরা ওই পরিকল্পনা নিয়েই এগোচ্ছি। যেহেতু সামনে বিশ্বকাপ, ওইভাবেই আমরা দল গোছাচ্ছি।’

বাংলাদেশের সঙ্গে পারল না পাকিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারী দল। অলিখিত ফাইনালে গতকাল তাদের ১১ রানের হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলের কাছে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি।
১৬ মিনিট আগে
সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ এবং পাকিস্তানের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে ১১ রানের জয়ে সিরিজ জিতেছে স্বাগতিকেরা। খুব কাছে এসে সিরিজ হেরে হতাশ পাকিস্তান। সিরিজ হেরে একটি রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছে সফরকারীরা।
১ ঘণ্টা আগে
রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের আনন্দে ক্রিকেটার এবং ভক্তরা যখন একাকার, তখন সেই আনন্দের মাত্রা দ্বিগুণ করে দিল আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করেছে বাংলাদেশ; ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নয়ে উঠে এসেছে তারা।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারের ৩১ তম ওয়ানডেতে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। এই সংস্করণে তাঁর কাছে অন্তত ২০টি সেঞ্চুরি আশা করছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। তবে তামিমের লক্ষ্য এর চেয়েও বেশি কিছু।
৩ ঘণ্টা আগে