
বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করার স্মৃতি এখনো তরতাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। এবার সেই জয় নিয়ে কথা বলতে গিয়ে ব্রাজিলকে হারানোর জন্য মজার ছলে দুঃখ প্রকাশ করলেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রির বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে জয়সূচক গোল করেন হালান্ড। ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নরওয়ের জন্য এটি বিশেষ একটি ম্যাচ (ব্রাজিলের বিপক্ষে) ছিল। কারণ আমরা এর আগে সবশেষ যখন বিশ্বকাপে খেলেছিলাম, তখনো প্রতিপক্ষ ছিল ব্রাজিল। আর নরওয়ে একমাত্র দল, যারা ব্রাজিলের কাছে কখনো হারেনি। তাই এটি বিশেষ ছিল।’
ম্যাচটির গুরুত্ব বোঝাতে গিয়ে হালান্ড আরও বলেন, ‘অবশ্যই, এটি বিশেষ একটি ম্যাচ ছিল। আমরা জিতেছিলাম, যা ছিল অসাধারণ। আমাদের ইতিহাসের সেরা ম্যাচ ছিল এটি, কারণ যেভাবে আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি। আর অবশ্যই, ফুটবলের মহান একটি দেশের বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ—যে দেশে সবাই এই খেলাটির প্রতি ভীষণ আবেগপ্রবণ। এটি ছিল বিশেষ, এটি একটি দারুণ স্মৃতি।’
এরপরই ব্রাজিলকে হারানোর প্রসঙ্গে রসিকতার সুরে হালান্ড বলেন, ‘আরেকবার বলছি, দুঃখিত। হারের জন্য দুঃখিত, তবে এটাই ফুটবল।’
ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের স্মৃতির পাশাপাশি সাক্ষাৎকারে হালান্ডের নতুন লুকও উঠে আসে। মৌসুমের শুরু থেকে লম্বা চুলের বদলে ছোট করে কাটা চুলে দেখা যাচ্ছে তাঁকে। নিজের এই পরিবর্তন নিয়েও কথা বলেছেন নরওয়েজিয়ান তারকা।
হালান্ড বলেন, ‘এটা অনেক সহজ। আমার মনে হয়, পরিবর্তনের সময় এসেছিল। আমার ভালোই লাগছে। অবশ্যই, আমি আমার লম্বা চুলটা মিস করি। কিন্তু পরিবর্তনের সময় হয়েছিল এবং এখন পর্যন্ত আমি এটা উপভোগ করছি। আবার চুল বড় হবে এবং আশা করি, আবারও লম্বা হবে।’

বাঁহাতের কাটার-স্লোয়ারে ব্যাটারদের বোকা বানাতে সিদ্ধহস্ত মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও এভাবেই একের পর এক উইকেট শিকার করে চলেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্মদিনে আজ শুভেচ্ছা জানাল বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
৩১ মিনিট আগে
ঘটনাটি ঘটে ম্যাচের উত্তেজনাপূর্ণ এক সময়ে। আল ইত্তিহাদের বেঞ্চ থেকে কৌশলগত নির্দেশনা লেখা একটি কাগজ পান দানিলো। তাঁর ঠিক পাশেই ছিলেন রোনালদো। সুযোগ বুঝে কাগজটির দিকে তাকিয়ে কী লেখা আছে তা দেখার চেষ্টা করেন পর্তুগিজ তারকা। রোনালদোর এই কাণ্ড বুঝতে পেরে দানিলোও হেসে ফেলেন।
৩৮ মিনিট আগে
চীনে ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশ। পুল ‘বি’র দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪–২ গোলে হেরেছে যুবারা।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান ম্যাচ এখন হয় কালেভদ্রে। একটা সময় যে ম্যাচ নিয়ে দেখা যেত টানটান উত্তেজনা, ভক্ত-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা, সেখানে পড়েছে রাজনীতির কালো থাবা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এখন এশিয়ার এই দুই দলকে নিয়ে নতুন পরিকল্পনা করছে বলে ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে।
১ ঘণ্টা আগে