Ajker Patrika

বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আর্জেন্টিনার ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আর্জেন্টিনার ফুটবলার
আতলেতিকোর হয়ে জয়সূচক গোলের পর নানা বিষয়ে কথা বলেছেন আলভারেস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেস। সমর্থকদের ক্ষোভের কারণ বুঝতে পেরে নিজের মন্তব্যের ধরন ও সময় নিয়ে ভুল স্বীকার করেছেন তিনি।

দেপোর্তিভোর বিপক্ষে আতলেতিকোর ১-০ গোলের জয়ের নায়ক আলভারেস। তাঁর করা জয়সূচক গোলেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দলটি। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টিও সামনে আনেন আক্রমণভাগের এই ফুটবলার।

আলভারেস বলেন, ‘বিশ্বকাপ চলাকালে দেওয়া আমার বক্তব্যের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই। কথাগুলো যেভাবে বলেছি, সেটি ভুল ছিল। বলার সময়টাও ঠিক ছিল না। সবচেয়ে বড় কথা, মানুষের ক্ষোভ আমি বুঝতে পারছি। আমি নিজেও যদি একজন সমর্থক হতাম, তাহলে রাগ করতাম। বিশেষ করে, এত বছর ধরে তাঁরা যেভাবে আমাকে সমর্থন করেছেন এবং আমার পাশে থেকেছেন, তা বিবেচনায় নিলে তাঁদের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক।’

দলবদলের মৌসুমে আলভারেসের ওই বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এতে আতলেতিকো ও তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে সমর্থকদের কাছ থেকে পাওয়া সমর্থন ও উদারতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে আলভারেস বলেন, ‘সাম্প্রতিক সময়ে সমর্থকেরাও আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। এ জন্য আমি তাঁদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আমার এখন কাজে মনোযোগ দিতে হবে এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সময়টায় পুরো দল যেভাবে আমাকে সমর্থন করেছে, সে জন্যও আমি কৃতজ্ঞ।’

নিজের ভালো লাগার প্রভাব মাঠের পারফরম্যান্সেও পড়ছে বলে মনে করেন আলভারেস, ‘জীবনে যখন ভালো থাকবেন, তখন মাঠেও তার প্রতিফলন দেখা যায়। সবকিছুরই প্রভাব থাকে। আমি ভালো অনুভব করছি এবং সবকিছুর জন্য লড়াই করতে প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত