
মঞ্চে দাঁড়িয়ে আছেন কর্মকর্তারা। কিন্তু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব শিরোপা নিতে এগিয়ে এলেন না। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল; কোনো দল চ্যাম্পিয়ন হয়েছে অথচ শিরোপা নিতে মঞ্চে ওঠেনি! এশিয়া কাপে ভারত শিরোপা জেতার পর সেই দৃশ্যটাই দেখা গেল।
টুর্নামেন্টজুড়ে ভারত-পাকিস্তান দ্বৈরথে ছিল যুদ্ধের ছায়া। ফাইনালই বা বাদ যাবে কেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর শুরু হয় আরেক নাটক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যান হওয়ায় ভারতীয় দল তাঁর কাছ থেকে শিরোপা নিতে চায়নি৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূর্য-বুমরাদের বোঝানোর চেষ্টা করেও সফল হয়নি। পরে বলা হয়, মঞ্চে থাকা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারোনির কাছ থেকে ট্রফি নিতে।
ভারত তাতে রাজি হলেও জুড়ে দেয় এক শর্ত। মঞ্চে কোনোভাবেই থাকতে পারবেন না নাকভি। তা শুনে নাকভি রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন।
ম্যাচ শেষ হওয়ার প্রায় ঘণ্টাখানেক পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাচসেরা, সিরিজসেরা ও রানার্সআপের পুরস্কার দেওয়ার পর উপস্থাপক সাইমন ডুল বলেন, ‘আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে কোনো পুরস্কার গ্রহণ করবে না। সুতরাং, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো।’
ভারতীয় দল পরে কোনো ট্রফি ছাড়াই ফটোসেশন করে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার লিওনেল মেসির মতো ধীরে ধীরে হেঁটে ট্রফি উঁচিয়ে ধরার ভঙ্গিমায় ভারতীয় অধিনায়ক অদৃশ্য ট্রফি নিয়ে উদ্যাপন করেন সতীর্থদের সামনে।
শিরোপা কীভাবে ভারতকে বুঝিয়ে দেওয়া যায়, সেই ব্যাপারে এক জরুরি বৈঠকে ডেকেছে আয়োজক কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুবাইয়ে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিও।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনে যে ৪৮ দলের বিশ্বকাপ হবে, তার মধ্যে আছে ইরানও। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে খেলাধুলার ওপর। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনাকর এক অবস্থা। এই যুদ্ধাবস্থার বলি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটও। সিরিজ বাতিলের পাশাপাশি বাতিল করা হয়েছে অনুশীলন ক্যাম্পও।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরব ছেড়ে গেলেন কি না—এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমানটি সৌদি আরব থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে উড়ে যাওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।
২ ঘণ্টা আগে