
২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সুবিধা পেয়েছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় শুরু হবে এবারের ক্রিকেট প্রতিযোগিতা। সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এশিয়ান গেমসের পুরুষ বিভাগে অংশ নেবে মোট ১০ দল। অন্যদিকে নারী বিভাগের লড়াই হবে ৮ দলের মধ্যে। ছেলেদের ক্রিকেটে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া চার দলের সঙ্গে যোগ দিতে প্রথম ধাপ পেরোতে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে।
পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। নারী বিভাগের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ড্র অনুযায়ী, বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য ম্যাচগুলোতে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তানের সামনে থাকবে থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেট ইভেন্ট হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেটে আধিপত্য দেখিয়েছিল ভারত। পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ শেষ না হওয়ায় র্যাঙ্কিংয়ের বিচারে স্বর্ণপদক পায় দলটি। আর নারী বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জিতেছিল ভারতের মেয়েরা।

ইয়ুর্গেন ক্লপের জার্মানির প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছিল। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু হট সিটে বসতে না বসতেই দিলেন হুংকার। তাতে করে জার্মানদের কোচ হিসেবে মেয়াদ নাও পূর্ণ করতে পারেন তিনি।
১৮ মিনিট আগে
বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
১ ঘণ্টা আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা কজনইবা জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা।
২ ঘণ্টা আগে