
আইপিএল নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যেই মোস্তাফিজুর রহমানের নাম ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রেশটা এখনো রয়েই গেছে। টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া মোস্তাফিজ বিপিএলে দেখিয়েছেন তাঁর ভেলকি।
বাংলাদেশ-ভারত শীতল রাজনৈতিক সম্পর্কের বলি হয়ে মোস্তাফিজ রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়ার পরও খেলতে পারছেন না। এমন ঘটনায় বাংলাদেশের বাঁহাতি পেসারের মনের ওপর দিয়ে কী ঝড় বয়ে গেছে, সেটা বুঝতে পারছেন নুরুল হাসান সোহান। গতকাল রাতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের ৫ রানের রুদ্ধশ্বাস জয় এসেছে মোস্তাফিজের হাত ধরেই। ইনিংসের শেষ ওভারে যখন ঢাকার ১০ রান দরকার, তখন মাত্র ৪ রান দিয়েছেন তিনি। কোনো বাউন্ডারি হজম করেননি। উপরন্তু দুইটা ডট দিয়েছেন।
ঢাকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর রংপুরের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন দলটির অধিনায়ক সোহান। আইপিএলে এত বড় ইস্যুর পর মোস্তাফিজের এখন কী অবস্থা, সেই প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘সে বিন্দাস। একই সঙ্গে (আইপিএল ইস্যু) খারাপ লাগতেই পারে। তার যেটা প্রাপ্য, সেটা আরও আগে বেশি করে পাওয়া উচিত ছিল। তবে আমার কাছে মনে হয় সে ভালোই আছে।’
দুবাই ক্যাপিটালসের হয়ে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। এক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। আমিরাতের লিগে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা মোস্তাফিজ ধরে রেখেছেন বিপিএলে। রংপুর রাইডার্সের জার্সিতে এবার ৪ ম্যাচে ৬.৬৭ ইকোনমিতে ৭ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে প্রশংসায় ভাসিয়ে সোহান বলেন, ‘মোস্তাফিজকে বিশ্বমানের বোলার মনে করি আমি। অনেক দিন ধরে সে এটা প্রমাণ করে চলেছে। তাকে নিয়ে আর কিছুই বলার নেই। সবাই ইমপ্রেসড।’
মোস্তাফিজ ইস্যুতে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। আইপিএল থেকে কলকাতা বাদ দেওয়ার পর অনেকেই বাংলাদেশের পেসারের পাশে দাঁড়িয়েছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গতকাল ৫ রানের রুদ্ধশ্বাস জয়ের পর রংপুর অধিনায়ক সোহান সংবাদ সম্মেলনে বলেন, ‘সত্যি বলতে সামাজিক মাধ্যম অত অনুসরণ করি না। বাইরে কী হচ্ছে, খুব বেশি জানি না। কথা হচ্ছিল। মোস্তাফিজের খারাপ লাগা থাকতে পারে। তবে সব সময় বাংলাদেশের হয়ে সেরাটা দেওয়ার স্বপ্ন তার রয়েছে।’
রংপুর রাইডার্সের বিপক্ষে গত রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে ব্যাটিং পাওয়া রংপুর ২০ ওভারে ৫ উইকেটে করে ১৫৫ রান। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪১ বলের ইনিংসে ৭ চার মেরেছেন। জয়ের লক্ষ্যে নেমে ২০ ওভারে ৪ উইকেটে করেছে ১৫০ রান। শেষ ওভারে ভেলকি দেখানো মোস্তাফিজকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ।

বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া আরও জোরদার করতে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
২ ঘণ্টা আগে
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে আগেই। শিরোপা জিতেছে স্কটল্যান্ড নারী দল। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা উপহার দিলেন দারুণ ব্যাটিং প্রদর্শনী। সেই প্রদর্শনীর কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার দিলারা আক্তার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তাঁর আগে বড় ধরনের স্বস্তির খবরই যেন পেল আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করে আবারও কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে উৎসর্গ করে আঁকা একটি ম্যুরাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর স্বয়ং আর্জেন্টাইন মহাতারকার নজরে আসে। আর সেই ম্যুরালের জন্য ধন্যবাদ জানিয়ে মেসির পাঠানো ভিডিও বার্তা পেয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শিল্পী ফেদেরিকো মেরোদো।
৩ ঘণ্টা আগে