
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা যেমন দেখছেন আনহেল দি মারিয়া, তেমনি তাঁর চোখে ফেবারিট কিছু দলও রয়েছে।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছর পর বিশ্বকাপখরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, এমি মার্তিনেজ, এনসো ফার্নান্দেজদের সঙ্গে শিরোপা জয়ের উৎসব করেছিলেন দি মারিয়া। তবে সাড়ে তিন বছর পর যখন আর্জেন্টিনা নামছে শিরোপা ধরে রাখার অভিযানে, তখন তো আর দি মারিয়া খেলোয়াড় নন। কারণ, ২০২৪ কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি।
ব্যালন ডি’অর ওয়েবসাইটে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা, ফেবারিট কারা—এগুলোসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন দি মারিয়া। তাঁর চোখে আকাশী-নীলদের এবারের দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘আমার মতে নতুন প্রজন্মের খেলোয়াড়েরা পুরোনো প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। যাদের আমরা বয়স্ক বলছি, তাদের অনেকেরই বয়স এখনো ২৮ বা ২৯ বছর। তারা মোটেও বয়স্ক নয়। তরুণরা জায়গা করে নিতে চায়, খেলতে চায়, নিজেদের প্রমাণ করতে চায়—এটাই দলকে আরও শক্তিশালী করে।’
৩৯ ছুঁই ছুঁই মেসিই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। এই নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ দলে থাকা রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেস, এমি মার্তিনেস, হুলিয়ান আলভারেসরা এবার খেলতে যাচ্ছেন দ্বিতীয় বিশ্বকাপ। আর ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা— আর্জেন্টিনার সবশেষ চার শিরোপা জয়ের কৃতিত্ব লিওনেল স্কালোনিকে দিতেই হচ্ছে। ২০১৮ সালে আর্জেন্টিনার কোচ হওয়ার পর পুরো দলকে এক সুতোয় বেঁধেছেন স্কালোনি।
আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্যে স্কালোনির প্রশংসায় পঞ্চমুখ দি মারিয়া ব্যালন ডি’অর ওয়েবসাইটে বলেন, ‘স্কালোনি সব সময় একটা কথাই বলেছেন—মেসিই একমাত্র অপ্রতিদ্বন্দ্বী। বাকি সবাই খেলতে পারে, আবার নাও পারে। এটা শুধু বলেই থেমে থাকেননি, তিনি (স্কালোনি) সেটা বাস্তবেও প্রমাণ করেছেন। বিশ্বকাপে যেমন এনসো ফার্নান্দেজকে সুযোগ দিয়েছিলেন। এরপর সে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছিল। দলে কারও জায়গা নিশ্চিত নয়। এ কারণেই অনুশীলন থেকে শুরু করে ক্যাম্পের প্রতিটি মুহূর্তে শতভাগ প্রতিযোগিতা রয়েছে। এই সুস্থ প্রতিদ্বন্দ্বিতাই আর্জেন্টিনাকে বর্তমান উচ্চতায় ধরে রেখেছে।’
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ৪৮ দলের প্রত্যেকেই দল ঘোষণা করেছে। দি মারিয়ার চোখে ফ্রান্স-স্পেনসহ তিন-চার দলের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘সাম্প্রতিক সময়ে কয়েকটা দল নতুনদের আবির্ভাবে আরও শক্তিশালী হয়েছে। ফ্রান্স অবশ্যই অন্যতম দাবিদার। কারণ, তারা ধারাবাহিকভাবে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছে। স্পেনও আলোচনায় থাকবে যদিও কয়েক জন খেলোয়াড়ের চোটের কী অবস্থা, সেটি গুরুত্বপূর্ণ। পর্তুগালেরও দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। বিশেষ করে জোয়াও নেভেস ও ভিতিনিয়া দলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। আমার মনে হয় তিন-চারটি দল শিরোপার জন্য জোরালোভাবে লড়াই করবে।’
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।
আর্জেন্টিনার ২০২৬ ফুটবল বিশ্বকাপের দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুইয়ি, হুয়ান মুসসো
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাউয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, এনসো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, জিওভানি লো সেলসো, ভালেনতিন বার্কো
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাস, তিয়াগো আলমাদা, নিকোলাস গনসালেস, জিউলিয়ানো সিমিওনে, লাউতারো মার্তিনেস, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
৪ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৫ ঘণ্টা আগে