
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও ভারতে আটকা পড়েছিল বেশ কয়েকটি দল। এদের মধ্যে জিম্বাবুয়ে ও ইংল্যান্ড এরই মধ্যে নিজেদের দেশে ফিরে গেছে। তবে এখনো ভারতেই অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
অনিশ্চয়তার মাঝেই এবার খুশির পেল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল। দুই দলই আগামী মঙ্গলবার (১০ মার্চ) ভোরে কলকাতা থেকে একটি চার্টার্ড ফ্লাইটে জোহানেসবার্গের উদ্দেশে রওনা দেবে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল অ্যান্টিগায় ফিরে যাবে। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা থেমেছে সেমিফাইনালে। দুই দলেরই গত ৮ মার্চ ভারত ছাড়ার কথা ছিল। তবে ইরানে যুক্তরাষ্ট্র এ ইসরায়েলের হামলার পর চলমান সংকটের কারণে তাদের ভ্রমণসূচিতে পরিবর্তন আনা হয়। অবশেষে আজ বিকেলে নতুন সময়সূচির বিষয়টি দলগুলোর কাছে নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা দলের তিন ক্রিকেটার—কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডে এবং পুরো ম্যানেজমেন্ট স্টাফ অবশ্য আজই ভারত ছেড়েছেন। তাঁরা সবাই নিউজিল্যান্ডের বিমান উঠেছেন। সেখানে ১৫ মার্চ থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা।
সুপার এইটে ভারতের কাছে হারের পর থেকেই কলকাতায় অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ মার্চ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে দক্ষিণ আফ্রিকাও শহরটিতে আটকে আছে। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে তাঁর হতাশা প্রকাশ করেছেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ডেভিড মিলারসহ কয়েকজন ক্রিকেটারও ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর প্রকাশিত হলেও সেটা বাস্তবায়ন হয়নি। একই দিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে জানায়—বিষয়টি নিয়ে সিডব্লুআই, আইসিসি কর্মকর্তা, দলীয় ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের মাথায় ভারত ছাড়ার ইস্যুতে সুখবর পেল তারা।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
২ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে