
২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসেই চমক দেখিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডদের নরওয়ে। উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। তবে শেষ আটে ওঠার পরও নিজেদের আন্ডারডগই মানছেন ওডেগার্ড।
ব্রাজিলের বিপক্ষে নরওয়ে ৫ জুলাই নিউইয়র্কে শেষ ষোলোতে অপরাজিত হয়েই খেলতে নেমেছিল নরওয়ে। অতীতের চার ম্যাচের চারটিতেই অপরাজিত ছিল নরওয়েজীয়রা। যার মধ্যে দুটিতেই জিতেছিল নরওয়ে। এবার শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে তাদের বিপক্ষে তৃতীয় জয় পেয়ে গেল নরওয়েজীয়রা। আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের দুটি অসাধারণ গোলেই ছিটকে যায় ব্রাজিল। আর নরওয়ের গোলরক্ষক ওরিয়ান হাসকিয়োল্ড নাইল্যান্ড ব্রাজিলের একের পর এক আক্রমণ প্রতিহত করেন।
কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ে এবার খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। মায়ামিতে পরশু বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে শেষ আটের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। কোয়ার্টার ফাইনালে নামার আগে যখন গতকাল ওডেগার্ড সংবাদ সম্মেলনে এসেছেন, তখন এসেছে ব্রাজিল ম্যাচের প্রসঙ্গও। সাংবাদিকদের নরওয়ের মিডফিল্ডার বলেন, ‘আমার মতে ব্রাজিলের বিপক্ষেও আন্ডারডগ ছিলাম। আপনারা দেখেছেন যে ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে।’
এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠার পথে নরওয়ে গ্রুপ পর্বে হেরেছে ফ্রান্সের কাছে। আর তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড এখনো অপরাজিত। র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে অনেক ব্যবধান। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড অবস্থান করছে চার নম্বরে। নরওয়ে রয়েছে ১৯ নম্বরে। ফুটবলে একবার বিশ্বকাপ জয়ের (১৯৬৬) কীর্তি ইংল্যান্ডের থাকলেও নরওয়ে তো এবারই প্রথমবার উঠেছে কোয়ার্টার ফাইনালে।
এসব পরিসংখ্যানের খুব একটা প্রভাব অবশ্য দেখা যাচ্ছে না ২০২৬ ফুটবল বিশ্বকাপে। গোল্ডেন বুটের লড়াইয়ে হ্যারি কেইনের চেয়ে এগিয়ে হালান্ড। কেইন করেছেন ৬ গোল। আর হালান্ডের পা থেকে এসেছে ৭ গোল। মায়ামিতে হতে যাওয়া ম্যাচটি যে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, সেটা মানেন ওডেগার্ডও। একই সঙ্গে দিয়েছেন বিশেষ এক বার্তাও। নরওয়ের মিডফিল্ডার বলেন, ‘আমরা স্পষ্টই জানি যে তাদের (ইংল্যান্ড) মান কেমন। অসাধারণ খেলোয়াড় রয়েছে। সম্ভবত বিশ্বের অন্যতম সেরা জাতীয় দল এখন ইংল্যান্ড। এটা আমাদের জন্য হতে যাচ্ছে একটি বড় পরীক্ষা। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দেখি কী করা যায়।’
২০২৬ ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে সবার ওপরে এখনো লিওনেল মেসি। ৮ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সমান সাতটি করে গোল করে যৌথভাবে দুইয়ে হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। হ্যারি কেইনের পা থেকে এসেছে ৬ গোল।

ডিপ স্কয়ার লেগে ব্রাড ইভান্স ক্যাচ ধরার পর শূন্যে ছুড়ে মেরেছেন। মেহেদী হাসান মিরাজকে ফেরানোর পর পুরো জিম্বাবুয়ে দলই তখন উদযাপনে ব্যস্ত। বোলার রিচার্ড এনগারাভার কাঁধে উঠে গেলেন সিকান্দার রাজা। যাঁরা হারারেতে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে দেখেছেন, তাঁরা অবশ্যই বুঝতে পেরেছেন রাজা-ইভান্সদের উদযা
৪৩ মিনিট আগে
লিওনেল মেসি একটু দেরিতে বের হলেন ড্রেসিংরুম থেকে। কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে আর্জেন্টিনার অনুশীলন দেখার সুযোগই মাত্র ১৫ মিনিট। ১০-১২ মিনিট পেরিয়ে যাওয়ার পর ধীর পায়ে কজন সতীর্থের সঙ্গে বের হলেন তিনি। বেরিয়ে মাঠেও গেলেন না, গা এলিয়ে বসলেন বেঞ্চে।
৩ ঘণ্টা আগে
আটলান্টায় পরশু রাতে আর্জেন্টিনার কাছে হারের পর ক্ষোভ ঝেড়েছেন মিসর কোচ হোসাম হাসান। রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণেই মূলত আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ নিয়ে এত সমালোচনা। এবার সুখবর পেলেন হোসাম।
৪ ঘণ্টা আগে
কানসাস সিটির রিভারফ্রন্ট এলাকায় আর্জেন্টিনা দলের বেস ক্যাম্পের সামনে পরশু রাতে কিছু ভক্ত-সমর্থক যথারীতি ড্রাম বাজাচ্ছিলেন, উল্লাস করে যাচ্ছিলেন। আটলান্টায় মিসরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কানসাসে বেস ক্যাম্পে ফিরেছে আর্জেন্টিনা। রাত ১০টায় নিরাপত্তাকর্মীরা ভক্ত-সমর্থকদের ড্রাম বাজান
৪ ঘণ্টা আগে