
নারী সাফের ফাইনালে প্রথমার্ধেই দেখা গেল চরম নাটকীয়তা। প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলার পর শেষ দিকে স্রোতের বিপরীতে গোল খেয়ে বসেছিল বাংলাদেশ। তবে হাল না ছেড়ে প্রথমার্ধের যোগ করা সময়েই ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১-১ গোলের রোমাঞ্চকর স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ ও ভারত।
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভারতের রক্ষণভাগকে প্রবল চাপে রাখে বাংলাদেশ। বিশেষ করে বাঁ প্রান্ত দিয়ে ঋতুপর্ণা চাকমার গতি ও স্কিল স্বাগতিকদের রীতিমতো দিশেহারা করে তোলে। ২৩ মিনিটে নেপাল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কর্নার থেকে সরাসরি গোলের চেষ্টা করেছিলেন এই উইঙ্গার, তবে তাঁর নেওয়া দর্শনীয় শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর আগে ১৪ মিনিটে তহুরা খাতুনও ভারতের গোলরক্ষক পান্থৈকে একা পেয়েছিলেন, কিন্তু ডিফেন্ডার জুলি কিষানের দারুণ এক স্লাইডিং ট্যাকলে বেঁচে যায় স্বাগতিকেরা। খেলার ধারার বিপরীতে ১৬ মিনিটে ভারত সুবর্ণ সুযোগ পেলেও ফাঁকা পোস্টে বল জড়াতে ব্যর্থ হন আস্তাম ওঁরাও।
ম্যাচের ৪১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা কাট-ব্যাকে তহুরা বল বাইরে মারার ঠিক পরের মিনিটেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৪২ মিনিটে পাল্টা আক্রমণে বক্সে ঢুকে পড়েন ভারতের ফরোয়ার্ড পিয়ারি সাসা। তাঁর নেওয়া শট ব্লক করতে গেলে বল ডিফেন্ডার সুরভীর পায়ে লেগে দিক পরিবর্তন করে এবং গোললাইন ছেড়ে কিছুটা এগিয়ে থাকা গোলরক্ষক মিলি আক্তার বোকা বনে যান।
তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ। ৪৪ মিনিটে আনিকার জোরালো শট ভারতের গোলরক্ষক রুখে দিলেও প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৪৫+২) আর শেষরক্ষা হয়নি ভারতের।
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ ।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
২৫ মিনিট আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৩ ঘণ্টা আগে
২০১৬ সালে শিলিগুড়িতে ভারতের কাছে ফাইনালে হারের সেই স্মৃতি এখনো বাংলাদেশের ফুটবলে এক বড় আক্ষেপ। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে টানা দুবার শিরোপা জিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তবে এবার সেই ভারতের মাটিতেই তাদের হারিয়ে ট্রফি জয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় মারিয়া মান্দারা।
৪ ঘণ্টা আগে