আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন

আর্জেন্টিনা-মিসর ম্যাচ যেন শেষ হয়েও হলো না শেষ। ৭ জুলাই আটলান্টায় সেই ম্যাচে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিতর্কিত রেফারিংয়ের কারণে ক্ষোভ ঝেড়েছিলেন মিসরের কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অ্যাকাউন্ট হ্যাক করে চাঞ্চল্যকর ই-মেইল প্রকাশ করা হয়েছে দেশটির সংবাদমাধ্যমে জানা গেছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা ক্যালে’ গতকাল এএফএর অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে। ফুটবল ফেডারেশনের সিস্টেমে মিসরীয় হ্যাকাররা অনুপ্রবেশ করেছেন এবং তাঁরা গণহারে ই-মেইল পাঠিয়ে বলেছেন যে মিসরের জয় ‘দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের কারণে ছিনিয়ে নেওয়া হয়েছে’। আরও বলা হয়েছে, বর্তমান চ্যাম্পিয়নদের ওপর এমন একটি সাইবার হামলা চালানো হয়েছে, যার ফলে আর্জেন্টিনার স্বীকৃত গণমাধ্যমকর্মীরা এমন ই-মেইল পেয়েছেন যে ‘ন্যায়বিচার’ নিশ্চিত না হলে আরও সাইবার হামলা চালানো হবে।
এএফএর ই-মেইল ঠিকানা থেকে পাঠানো কিছু ই-মেইলে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে ‘লা ক্যালে’র প্রতিবেদন থেকে জানা গেছে। সেই ই-মেইলগুলোর বার্তায় বলা হয়েছে, ‘আর্জেন্টিনা জিতেনি এবং ম্যাচের ফল এসেছে দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের কারণে।’ একই সঙ্গে সেখানে মিসরীয়দের পারফরম্যান্সের প্রশংসাও করা হয়।

‘লা ক্যালে’র প্রতিবেদন থেকে আরও জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার ফেডারেশনের ডেটাবেসের একটি অংশে অনুপ্রবেশ করে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড, আইপি ঠিকানা এবং বিশেষায়িত ফর্ম-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। এরপর সাংবাদিকদের কাছে বিপুলসংখ্যক ই-মেইল পাঠানো হলে আর্জেন্টিনা জরুরি ভিত্তিতে একটি বিবৃতি প্রকাশ করে জানায় যে তাদের অফিশিয়াল চ্যানেল থেকে সম্পাদিত অস্বাভাবিক কার্যক্রমকে তারা অনুমোদন করে না।
মিসরীয় হ্যাকার কর্তৃক অ্যাকাউন্ট হ্যাকের পর এএফএর বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিয় সহকর্মীরা আমরা আপনাদের জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে সম্ভবত কিছু ই-মেইল পাঠানো হয়েছে যা আমাদের টিম তৈরি করেনি বা অনুমোদনও দেয়নি। এই পরিস্থিতিতে আইটি বিভাগের সঙ্গে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলাকালীন, আমরা আপনাদের জানাতে চাই যে সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে আপনারা যেসব ই-মেইল পেয়েছেন, যেগুলো অস্বাভাবিক বলে মনে হয়, অনুগ্রহ করে সেগুলো উপেক্ষা করুন।’
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ এর এক প্রতিবেদক হ্যাক হওয়া ই-মেইলগুলোর একটি পেয়েছিলেন। সিস্টেম হ্যাক করা হয়েছে এবং অন্যায্য সিদ্ধান্ত—এই শিরোনাম দেওয়া একটি ই-মেইল পাওয়া গেছে। শুরুতে লেখা ছিল, ‘এ ধরনের ডাকাতি নজর এড়াবে না।’ এখানে মিসরীয় কোচ হোসাম হাসান যেন ন্যায্যবিচার পান, সেই দাবিও করা হয়েছে।
৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে মিসর ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। তাদের গোল দুটি করেন ইয়াসির ইব্রাহিম ও মোস্তফা জিকো। সেখান থেকেই আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তন। ৩-২ গোলে জিতে আলবিসেলেস্তেরা ওঠে শেষ আটে। ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনসো ফের্নান্দেস শেষ ১৩ মিনিটে গোল তিনটি করেন। আগামীকাল কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে