
শঙ্কা ছিল আগেই, শেষ পর্যন্ত সেটা বাস্তবে রূপ নিল ভারতের জন্য। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
বুমরার চোট কপাল খুলে দিয়েছে হারশিত রানার। একটি মাত্র ওয়ানডে খেলা ডানহাতি এই পেসার জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে। প্রাথমিক দল থেকে আরও একটি পরিবর্তন এনেছে ভারত। বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়ালকে বাদ দিয়ে তারা দলে ঢুকিয়েছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে।
গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলার সময় পিঠে চোট পান বুমরা। যে কারণে সিডনিতে দ্বিতীয় ইনিংসে বোলিংও করেননি তিনি। তা সত্ত্বেও তাকে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে রেখেছিল ভারত। চোটের জায়গায় শেষবার স্ক্যানের পর জানা যায়, এখনো পুরোপুরিভাবে বোলিংয়ের জন্য ফিট নন ডানহাতি এই পেসার। বিসিসিআই অবশ্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে তাঁর জন্য৷ প্রাথমিক দলে পরিবর্তন আনার জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বাধ্য হয়েই তাই দলে বদল আনতে হলো বিসিসিআই।
বুমরার না থাকাটা ভারতের জন্য বিশাল এক ধাক্কার। তিন ফরম্যাটেই দলের অন্যতম ভরসা তিনি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন দারুণ ছন্দে। বল হাতে ৫ ম্যাচে ৩২ উইকেট শিকার করে জেতেন সিরিজসেরার পুরস্কার। এনিয়ে দ্বিতীয়বার চোটের কারণে আইসিসি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। সেই পিঠের চোটই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে রেখেছিল মাঠের বাইরে।
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়বে ভারত।
চ্যাম্পিয়নস ট্রফি জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শুবমান গিল (সহ-অধিনায়ক) , শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, হারশিত রানা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
রিজার্ভ: যশস্বী জয়সোয়াল, মোহাম্মদ সিরাজ ও শিভাম দুবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তুলনামূলক অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই এবার কিউইরা আসছে বাংলাদেশে।
২ ঘণ্টা আগে
দেশের ক্লাব ক্রিকেট যে থমকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত। কিন্তু কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। ওদিকে বর্তমান বোর্ড বিরোধী ক্লাবগুলোর সিদ্ধান্ত—যাদের তারা ‘অবৈধ ’ মনে করে, তাদের অধীনে কোনো ক্রিকেট নয়। ক্ষমতার এই
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম বোধ হয় রোনান সুলিভানই। এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ যে তিন গোল করেছে, তিনটিতেই অবদান রোনানের। চোখধাঁধানো গোলে মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার সেরাটা জমিয়ে রেখেছেন সেমিফাইনালের জন্যই।
২ ঘণ্টা আগে
‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপের টিকিট কেটেছে সিঙ্গাপুরই। সর্বশেষ ১৯৮৪ সালে মূলপর্বে খেলেছিল তারা। গত বছরের জুনে প্রথম লেগে বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছিল ২–১ গোলে। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন কাবরেরা, ‘ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল, কিন্তু আমরা শক্তি হারিয়ে ফেলি এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপ
৩ ঘণ্টা আগে