
কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছড়িয়েছে, সরকারের মধ্যে বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরানোর চিন্তা-ভাবনা চলছে। গতকাল তাঁকে নাকি ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার কথা বলেছেন বলেও খবর ছড়িয়েছে।
বিষয়টি নিয়ে আজ সকালে আজকের পত্রিকাকে ফারুক আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে বলেনি। আমাকে চালিয়ে যেতে বলা হয়েছে। পদত্যাগের কথা বলা হয়নি। যাঁর যাঁর মতো লিখছেন, লিখতে থাকুন।’
পদত্যাগ করতে বলেনি দাবি করলেও সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া এখন যথেষ্ট কঠিন হয়ে উঠেছে ফারুকের। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর থেকে ফারুকের পথ আরও কঠিন হয়ে গেছে। বিসিবির বোর্ড পরিচালন পর্ষদের বেশির ভাগ সদস্যই তাঁকে ‘প্রতিপক্ষ’ হিসেবে বিবেচনা করেছেন গত কয়েক মাসের কর্মকাণ্ডে। এই ভিন্নমতের কারণে বোর্ডে অচলাবস্থা বাড়ছে।
ফারুককে সরিয়ে বিসিবি সভাপতির পদে বসানোর বিষয়ে আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম বুলবুলের নাম ইতিমধ্যে আলোচনা হতে শুরু করেছে। বর্তমানে তিনি পারিবারিক কারণে ঢাকায় অবস্থান করছেন। আজকের পত্রিকাকে বুলবুল বলেছেন, ‘কোনো পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। এটা নিয়ে কিছু বলতেও চাইছি না।’ তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন মূলত জরুরি কিছু পারিবারিক কাজে। তাঁর দেশে আসার পরিকল্পনা হুট করে নয়, বরং বেশ আগে থেকেই।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিসিবিতে নতুন নেতৃত্ব আসে। ফারুক তখন এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন, ২১ আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। যেহেতু তিনি এনএসসির কোটায় এসেছেন, তাই সরকারের হস্তক্ষেপের সুযোগ এখানেই বেশি থাকে। যদি ফারুক নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতেন, তাহলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সরানো এত সহজ হতো না। কিন্তু বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক বিতর্ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে দূরত্ব তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।
তবে এ ধরনের পরিবর্তন হলে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাবে না। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সরকারি হস্তক্ষেপের কারণে সাময়িক নিষেধাজ্ঞার পড়েছিল। বিসিবির গঠনতন্ত্রে অন্তর্বর্তীকালীন কাউকে সভাপতি করার স্পষ্ট বিধান না থাকার কারণে জটিলতা আরও বাড়ছে।
আরও পড়ুন:

ম্যাচের শেষ বাঁশি বাজতে কখনো কয়েক মিনিট বাকি। তখনই অঝোরে কাঁদতে শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে পরিস্থিতিতে তাঁকে কাঁদতে দেখা গেল, সেটা অবাক করার মতোই। কারণ, আল নাসরের চ্যাম্পিয়ন হওয়া তখন সময়ের ব্যাপার। কিন্তু সব সময় কি মানুষ দুঃখেই কাঁদেন! কখনো কখনো খুৃশিতে আবেগতাড়িত হয়ে ঝরঝরিয়ে চোখের কোণা বেয়ে
১১ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস ডুলি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ মিনিট আগে
আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১২ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১৩ ঘণ্টা আগে