
যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। এবার ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। বিশ্বমঞ্চে তাদের ম্যাচগুলো হবে সিয়াটল ও লস অ্যাঞ্জেলসে। ট্রাম্প জানালেন, ইরান বিশ্বকাপ অংশ নেবে কী নেবে না সেটা নিয়ে কোনো মাথাব্যথা নেই তাঁর।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সত্যিই আমার কিছু যায় আসে না (ইরান বিশ্বকাপে খেলবে কি না)। বর্তমানে ইরান একটি বিধ্বস্ত দেশ। তাদের অবস্থা এখন খুবই নাজুক।’
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নিহত হয়েছেন। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, এরই মধ্যে নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। ইরানও বসে নেই। তেল আবিব এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু মার্কিন ঘাটিতে হামলা করেছে তারা। সব মিলিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে ইরান টেলিভিশনকে মেহদী তাজ বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলার আশা করব, এই মুহূর্তে বিষয়টি প্রত্যাশার বাইরে। এ নিয়ে দেশের ক্রীড়া বিভাগ সিদ্ধান্ত নেবে।’
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামী ১১ জুন ফুটবল বিশ্বকাপের ২৩ তম সংস্করণ শুরু হবে। ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। গ্রুপে তাদের সঙ্গী বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে তাদের।

সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চেষ্টায় বিসিবি সফল হতে পারে কি না সেটা সময়ই বলে দেবে। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারকে ফেরাতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত।
২১ মিনিট আগে
ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদকে দুঃসংবাদ দিয়েছেন রদ্রিগো। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় চলমান ক্লাব মৌসুমের বাকি সময় এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। এমন বাজে সময়ে তাঁর পাশে দাঁড়ালেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচ ছাপিয়ে শেষ চারে ভারত-ইংল্যান্ড লড়াই নিয়ে আলোচনা হচ্ছে একটু বেশিই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এশিয়ার পরাশক্তি বা আয়োজক হিসেবে সেটা হওয়ায় স্বাভাবিক। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে হট ফেভারিট মনে করা হচ্ছে সূর্যকুমার
৩ ঘণ্টা আগে
কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে অসম্ভবকে সম্ভব করার বার্তা দিয়েছিলেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। তাঁর কথা রাখতে না পারলেও আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয় টুর্নামেন্ট থেকে বার্সার বিদায় ঠেকাতে না পারলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব করছেন ফ্লিক।
৪ ঘণ্টা আগে