মায়ামির হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিজুড়ে তখন শুধুই ‘নেইমার, নেইমার’ গর্জন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দর্শকেরা যেভাবে তাঁর নাম ধরে চিৎকার করছিলেন, অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৬ মিনিটে যখন চতুর্থ অফিশিয়াল মাথিয়াস কুনিয়ার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার জন্য বোর্ডে তাঁর নম্বরটি তুললেন, গ্যালারিতে যেন উৎসবের ধুম পড়ে গেল।
৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচে স্কটল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকতে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। দীর্ঘ অপেক্ষা শেষে নেইমারের এই মাঠে নামা ব্রাজিলের ফুটবলের জন্য এক আবেগের মুহূর্ত। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া সেই ভয়াবহ চোটের পর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে।
চোট আর ফিটনেসের দীর্ঘ লড়াই পেরিয়ে প্রায় আড়াই বছর পর আজই প্রথম সেলেসাওদের হয়ে আন্তর্জাতিক ম্যাচে পা রাখলেন নেইমার। ম্যাচটি ৩-০ ব্যবধানে নিয়ন্ত্রণে থাকার পরও নকআউটের ঠিক আগে তাঁর এই প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল আফ্রিকার প্রতিনিধিরা।
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে গিয়ে ফর্মের তুঙ্গে আছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে এরই মধ্যে আর্জেন্টিনাকে নকআউটে তুলেছেন। বিশ্বকাপ ব্যস্ততার মাঝেই নিজের জন্মদিন পালন করলেন এই তারকা ফুটবলার। মাঠের পারফরম্যান্সের মতো জন্মদিন পালনেও ব্যতিক্রম তিনি। খুশির মুহূর্তে পাশে রাখলেন দলের সঙ্গে
১ ঘণ্টা আগে
নেইমারের প্রত্যাবর্তনের রাতে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তন নিয়েও। নেইমারের মতো তারকা ফুটবলারের ফেরাটা ব্রাজিলের জন্য অত্যন্ত গ
২ ঘণ্টা আগে
নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এক কীর্তির অংশ হয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গ্রুপ পর্ব শেষ করেছেন চার গোল নিয়ে। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন রোনালদো, নেইমার ও জর্জিনহোর গড়া একটি বিরল রেকর্ড।
৩ ঘণ্টা আগে