
অর্ধেক কাজ বার্সেলোনা সেরে রেখেছিল ২৫ মার্চ। নারী চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে হারিয়েছিল বার্সা। গত রাতে দ্বিতীয় লেগেও গুনে গুনে ৬ গোল দিয়েছে বার্সেলোনা।
মেয়েদের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াইয়ে যেমন লড়াইয়ের প্রত্যাশা করা হয়েছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। দুই লেগ মিলিয়ে ১২-২ গোলে একপেশে ম্যাচ জিতে সেমিতে উঠে যায় বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৬০ হাজার দর্শকের সামনে গতকাল বার্সার মেয়েরা জিতেছেন ৬-০ গোলে। নারী এল ক্লাসিকোতে বার্সার সর্বোচ্চ ব্যবধানে জয়ই শুধু নয়। মেয়েদের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ডও এটি।
রিয়ালের বিপক্ষে গত রাতে ৮ মিনিটে গোলবন্যার শুরু করেন অ্যালেক্সিয়া পুতেয়াস।বার্সেলোনার হয়ে এটা তাঁর ৫০০তম ম্যাচ। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুর ১০ মিনিট পর (৫৫ মিনিটে) গোল করেন গ্রাহাম হানসেন। আর ৭৪ মিনিটে ইসমে ব্রুগটস গোল করে হেক্সা পূর্ণ করেন।
বার্সেলোনার ৬-০ গোলের জয়ে হানসেন করেন জোড়া গোল। এর আগে ১৫ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি। পুতেয়াস, ব্রুগটসের পাশাপাশি ইরিনে পারেদেস ও ইউয়া পাজর একটি করে গোল করেন। ৫০০তম ম্যাচ জয়ে রাঙানোর পর পুতেয়াস বলেন, ‘এই জার্সিকে সর্বোচ্চ পর্যায়ে অগ্রাধিকার দিয়েই খেলতে নামি। দলের প্রতিনিধি হয়ে দিন শেষে এমন কোনো মুহূর্তের সাক্ষী হওয়া সত্যিই আবেগের ব্যাপার।’
চ্যাম্পিয়নস লিগে এক ডজন গোল তো রিয়াল মাদ্রিদের জালে দিয়েছেই বার্সেলোনা নারী দল। জয় পেয়েছে নারী স্প্যানিশ লিগেও। ২৯ মার্চ রিয়ালকে ৩-০ গোলে হারায় বার্সা। সব মিলিয়ে শেষ ৮ দিনে রিয়ালের বিপক্ষে ১৫-২ গোলে জিতেছে বার্সেলোনা।
নারী চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। ২৫ এপ্রিল ও ২ মে হবে বার্সা-বায়ার্ন মিউনিখ সেমির দুই লেগ। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে সেমির টিকিট কেটেছে বায়ার্ন।

বসনিয়া এন্ড হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ায় বিশ্বকাপে আর খেলতে পারছে না ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় চলছে পদত্যাগের হিড়িক। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগের রেশ না কাটতেই সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন।
১ মিনিট আগে
বেশি দামে ক্রিকেটার কিনে ভরাডুবির ঘটনা আইপিএল ইতিহাসে নতুন কিছু নয়। সবশেষ গত বছরের ডিসেম্বরে যখন বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ক্যামেরন গ্রিন, তখনই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার ঠিক ইতিহাসের পুনরাবৃত্তিই হচ্ছে।
৩৪ মিনিট আগে
অম্লমধুর এক সময় যাচ্ছে নেইমারের। মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পেলেও যে খুব ধারাবাহিকভাবে খেলতে পারছেন,ব্যাপারটা তেমনও নয়। আজ ব্রাজিলিয়ান সিরি-‘আ’তে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকেই।
১ ঘণ্টা আগে
ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফ যথার্থই বলেছেন—‘প্রথমবার (বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া) ছিল দুর্ভাগ্য, দ্বিতীয়বারও হয়তো তাই। কিন্তু তৃতীয়বার? কোনো অজুহাত চলে না।’
২ ঘণ্টা আগে