Ajker Patrika

মেসির জন্মদিন উদ্‌যাপনে থাকলেন রাঁধুনিও, সবার গায়ে বিশেষ টি-শার্ট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯: ২০
মেসির জন্মদিন উদ্‌যাপনে থাকলেন রাঁধুনিও, সবার গায়ে বিশেষ টি-শার্ট
ঘটা করেই জন্মদিন পালন করলেন মেসি। এর অংশ ছিলেন দলের রাঁধুনিও। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে গিয়ে ফর্মের তুঙ্গে আছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে এরই মধ্যে আর্জেন্টিনাকে নকআউটে তুলেছেন। বিশ্বকাপ ব্যস্ততার মাঝেই নিজের জন্মদিন পালন করলেন এই তারকা ফুটবলার। মাঠের পারফরম্যান্সের মতো জন্মদিন পালনেও ব্যতিক্রম তিনি। খুশির মুহূর্তে পাশে রাখলেন দলের সঙ্গে জড়িত সবাইকে।

বুধবার (২৪ জুন) ৩৯ বছর পূর্ণ করেছেন মেসি। বিশ্বকাপের মঞ্চে দলের অধিনায়ক এবং সেরা ফুটবলারের জন্মদিনটা ঘটা করেই পালন করেছেন সতীর্থরা। কেক কাটা ছাড়াও নিজেদের মতো করে নেচে-গেয়ে মেসির জন্মদিন পালন করেছেন মার্তিনেস, আলভারেজ, রোমেরো, আলমাদা, মন্তিয়েল, পারেদেম ও মলিনারা।

বরাবরই আর্জেন্টিনা দলের মধ্যমণি মেসি। জন্মদিনেও এই ফরোয়ার্ডের প্রতি আলাদা ভালোবাসা দেখিয়েছেন সতীর্থরা। দলের প্রতিটা ফুটবলার মেসির সঙ্গে নিজের সেরা স্মৃতিময় ছবিটা নিজেদের টি-শার্টে লাগিয়েছেন। এটা যেন বিশ্বকাপজয়ী অধিনায়ককে সতীর্থদের জন্মদিনের বিশেষ বার্তা। সতীর্থদের ভালোবাসায় এবারের জন্মদিনটা কয়েক গুণ বেশি রঙিন ছিল মেসির জন্য।

শুধু সতীর্থদের নিয়েই নয়, জন্মদিনে দলের সঙ্গে থাকা রাঁধুনিকেও ভুলেননি মেসি। জন্মদিন উদ্‌যাপনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, রাঁধুনিকে নিয়ে কেক কাটছেন মেসি। জন্মদিনের এই আয়োজন আর্জেন্টিনা দলের ভেতরের বন্ধন ও পারস্পরিক ভালোবাসার আরেকটি উদাহরণ হয়ে থাকল। একই সঙ্গে দলের ভেতরে মেসির প্রভাব যে মাঠের গণ্ডি ছাড়িয়ে আরও গভীরে বিস্তৃত, জন্মদিনের এই ব্যতিক্রমী উদ্‌যাপন আবারও সেটা মনে করিয়ে দিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত