Ajker Patrika

মেসির শেষ ম্যাচ দেখতে শিশুদেরই খরচ ৩৬ লাখ টাকা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৫
মেসির শেষ ম্যাচ দেখতে শিশুদেরই খরচ ৩৬ লাখ টাকা
৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যাচ দেখতে শিশুদের খরচ করতে হবে ৩৫ লাখ টাকার বেশি।

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামবেন মেসি। মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া আর্জেন্টিনা-বেনিন ম্যাচের টিকিটের দাম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বাংলাদেশ সময় গতকাল রাতে প্রকাশ করেছে। ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকিটের দাম ২৯ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা। এটাই সর্বনিম্ন।

আর্জেন্টিনা-বেনিন ম্যাচে শিশু ব্যতীত যত টিকিট আছে, সবগুলোর দাম কোটি টাকার বেশি। মনুমেন্তালে জনসাধারণের জন্য পপুলার ক্যাটাগরির টিকিটের দাম ৯০ হাজার ডলার (১ কোটি ১০ লাখ টাকা)। ১ লাখ ৮০ হাজার ডলারে খেলা দেখা যাবে সিভোরি ও সেন্তেনারিওর আপার স্ট্যান্ডে বসে। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ২১ লাখ টাকা। সিভোরি ও সেন্তেনারিওর মিডল স্ট্যান্ড, সান মার্তিন ও বেলগ্রানোর আপার স্ট্যান্ড—এই দুই স্ট্যান্ডের টিকিটের দাম ৩ লাখ ২০ হাজার ডলার (৩ কোটি ৯৩ লাখ টাকা)।

আর্জেন্টিনা-বেনিন ম্যাচে মনুমেন্তালের সান মার্তিন ও বেলগ্রানো লোয়ার স্টলের টিকিটের দাম সাড়ে ৪ লাখ ডলার (৫ কোটি ৫২ লাখ টাকা)। সর্বোচ্চ টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৫ কোটি ৮৯ লাখ টাকা। প্রায় ৬ কোটি টাকা খরচ করে মনুমেন্তালের সান মার্তিনো ও বেলগ্রানোর মিডল স্ট্যান্ডে বলে খেলা দেখা যাবে।

আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি করা শুরু হবে। টিকিট কিনতে ‘দিপোর্তিক ডট কম’ ওয়েবসাইটে আগে নিবন্ধন করতে হবে। একেকজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরও টিকিট কিনতে হবে দিপোর্তিক ডট কম ওয়েবসাইটে।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা যে কেবল এক ম্যাচ খেলবে, তা নয়। ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ হবে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে। অক্টোবরের দুই ম্যাচের ভেন্যু মনুমেন্তাল স্টেডিয়াম। ২ অক্টোবর লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ বুরকিনা ফাসো। ৬ অক্টোবর মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন। আর্জেন্টিনা-বেনিন ম্যাচকেই ভক্ত-সমর্থকেরা পাখির চোখ করে আছেন।

মনুমেন্তালে ৬ অক্টোবর আর্জেন্টিনা-বেনিন বিদায়ী ম্যাচের টিকিটের দাম
ক্যাটাগরিদাম (টাকা)
পপুলার১ কোটি ১১ লাখ
শিশু (৩ থেকে ১০ বছর)৩৫ লাখ ৬১ হাজার
সিভোরি ও সেন্টেনারিও—আপার স্ট্যান্ড২ কোটি ২১ লাখ
সিভোরি ও সেন্টেনারিও—মিডল স্ট্যান্ড৩ কোটি ৯৩ লাখ
সান মার্তিন ও বেলগ্রানো—আপার স্ট্যান্ড৩ কোটি ৯৩ লাখ
সান মার্তিন ও বেলগ্রানো—লোয়ার স্টল৫ কোটি ৫২ লাখ
সান মার্তিন ও বেলগ্রানো—মিডল স্ট্যান্ড৫ কোটি ৮৯ লাখ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত