Ajker Patrika

মেসি-পরবর্তী আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম কত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৭: ০৯
মেসি-পরবর্তী আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম কত
ফুটবলারদের নিয়ে ভক্তদের উন্মাদনা। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির অবসরের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লা আলবিসেলেস্তেরা। এরই মধ্যে সে ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ম্যাচটির টিকিটের সর্বনিম্ন মূল্য ২৫ হাজার পেসো। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার টাকা। টিকিটের সর্বোচ্চ দাম ১ লাখ ৪৫ হাজার পেসো।

ম্যাচটি হবে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে। ৬ নভেম্বর, স্থানীয় সময় বিকেল ৪টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে এএফএ। সমর্থকেরা ডিপোর্টিকের (DeporTick) ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিট কিনতে আগ্রহীদের প্রথমে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। একজন ব্যবহারকারী সর্বোচ্চ চারটি সাধারণ গ্যালারির টিকিট কিনতে পারবেন।

আর্জেন্টিনা ও কোস্টারিকার ম্যাচের জন্য বিভিন্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করেছে এএফএ। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৮০ হাজার পেসো। শিশুদের জন্য (৩ থেকে ১০ বছর) টিকিটের দাম ২৫ হাজার পেসো।

এ ছাড়া গাসপারিনি গ্যালারির টিকিটের মূল্য ১ লাখ ২৫ হাজার পেসো। আরদিলেস গ্যালারিতে বসে ম্যাচ দেখতে হলে গুনতে হবে ১ লাখ ৪৫ হাজার পেসো।

যেভাবে কিনবেন ম্যাচের টিকিট

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচের টিকিট কিনতে সমর্থকদের DeporTick ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটের ওপরের ডান পাশে থাকা স্টার্ট/রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার পর টিকিট কেনার প্রক্রিয়া শুরু করা যাবে। একজন ব্যবহারকারী সর্বোচ্চ চারটি সাধারণ গ্যালারির টিকিট সংগ্রহ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত