
এক অঙ্কের গণ্ডি পেরোনোই লিটন দাসের কাছে এখন অনেক কঠিন কাজ। এখন তাঁর কাঁধে আবার বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। অফফর্মের বৃত্তে ঘুরপাক খেতে থাকা লিটন আউট হওয়ার ধরনও দৃষ্টিকটু।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারার পর দ্বিতীয় ম্যাচে খেলেছেন ১০ বল। তবে সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ৩ রান। আকিল হোসেনের বল উইকেট থেকে অনেকটা বাইরে এসে খেলতে যান লিটন। সহজ স্টাম্পিং করার আগে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক আন্দ্রে ফ্লেচার একটু মজাও করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘যখন আমি প্রথম বল মোকাবিলা করি, তখনই বুঝতে পেরেছি এই পিচে ব্যাটিং করা সহজ নয়।’
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর একটা পর্যায়ে হয়েছে ১৬.১ ওভারে ৭ উইকেট ৮৮ রান। ওভারপ্রতি ৬ রান তোলাই যখন কঠিন, তখনই ওঠে শামীম হোসেন পাটোয়ারীর ঝড়। আট নম্বরে নেমে ১৭ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন শামীম। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিবের সঙ্গে ২৩ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন শামীম। তাতে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১২৯ রান করতে পেরেছে। শামীমের প্রশংসা করে লিটন বলেন, ‘শামীমকে ধন্যবাদ। সে দারুণ ব্যাটিং করেছে।’
১৩০ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের সামনে কঠিন কিছু নয়। তবে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে স্বস্তিতে ব্যাটিং করতে পারেনি উইন্ডিজ। ২৭ রানে হেরে এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ক্যারিবীয়রা। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদরা যখনই এসেছেন, তখনই উইকেট তুলে নিয়েছেন। লিটন বলেন,‘বোলারদের কৃতিত্ব দিতে হবে। যে-ই বোলিংয়ে আসুক, উইকেট এনে দিয়েছে। এটা একটা দলীয় প্রচেষ্টা। আমরা দারুণ ছন্দে আছি। এমন দারুণ ক্রিকেট আবারও উপহার দিতে চাই।’
ব্যাটিংয়ে ব্যর্থ হলেও অধিনায়ক লিটনের সময়টা ভালো যাচ্ছে। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে লিটন বলেন,‘আমি খুবই খুশি। শুধু আমিই না, বাংলাদেশের সবাই। এমন জয়ের অপেক্ষায় ছিলাম সবাই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে