
ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত দুই আর্জেন্টাইন ক্রীড়া বিপণন নির্বাহী আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। লাভজনক বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণনস্বত্ব নিশ্চিত করতেই তারা এই ঘুষ দিয়েছিলেন।
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পর বাবা-ছেলে হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস এই স্বীকারোক্তি দেন। চুক্তির আওতায় বিচার এড়ানোর বিনিময়ে তাঁদের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।
হুগো ও মারিয়ানো জিনকিস আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লের সহ-মালিক। ফিফা ও দক্ষিণ এবং উত্তর আমেরিকার ফুটবল কনফেডারেশনকে কেন্দ্র করে ২০১৫ সালে শুরু হওয়া ব্যাপক দুর্নীতি তদন্তের পর তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
বিচার স্থগিতের চুক্তি বা ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্টের (ডিপিএ) আওতায় জিনকিসরা স্বীকার করেছেন, ফিফা, কনকাকাফ ও কনমেবলের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে তাঁরা একটি পরিকল্পনা করেছিলেন। চুক্তির অংশ হিসেবে ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন তাঁরা।
আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক সম্প্রচার ও বিপণনস্বত্ব পাওয়ার প্রচেষ্টায় সমর্থন নিশ্চিত করতে জিনকিসরা ফুটবল নির্বাহীদের বাণিজ্যিক ঘুষ হিসেবে কয়েক কোটি ডলার দিতে সম্মত হন এবং তা পরিশোধ করেন।
নথি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের সম্প্রচারস্বত্ব নিশ্চিত করতে ঘুষের আশ্রয় নিয়েছিলেন জিনকিসরা।
২০১৫ সালের যুক্তরাষ্ট্রের ওই তদন্ত ফিফা ও আমেরিকা অঞ্চলের ফুটবল প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তদন্তের অংশ হিসেবে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরে একাধিক গ্রেপ্তার, বিচার, দোষ স্বীকার এবং সাজা হওয়ার ঘটনা ঘটে।
সেই বহুল আলোচিত দুর্নীতি তদন্তের এক দশকের বেশি সময় পর এবার ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টিনার এই দুই ক্রীড়া বিপণন নির্বাহী।

রোমানিয়ায় চলমান নারী কন্টিনেন্টাল কাপে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে চার ওভারে ১০ রান খরচায় ৫ উইকেট নেন হিকস। তাঁর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ ওভারে ৫২ রানে গুটিয়ে যায় গ্রিস। জবাবে মাত্র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে আইল অব ম্যান। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার প
৩০ মিনিট আগে
সান্তোসের অনুশীলন কেন্দ্র সিটি রেই পেলেতে শুক্রবার কৌশলগত অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না নেইমার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারীরিক অবস্থার যেন অবনতি না হয়, সে কারণেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবের মেডিকেল বিভাগ।
২ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেটের দুই কিংবদন্তির সম্পর্কের গল্পে মতপার্থক্য, বিতর্ক ও নানা ঘটনার কমতি নেই। কিন্তু দীর্ঘদিনের সতীর্থ ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সব ভেদাভেদ যেন এক মুহূর্তে ভুলে গেলেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়কের কারাবাসের প্রসঙ্গ উঠতেই
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন মাইকেল ভন। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ার পর সফরকারীদের ব্যাটিংকে দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
৪ ঘণ্টা আগে