
এ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল সাফের ১৫তম আসর। তবে দক্ষিণ এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সময় পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়া সাফ হবে আগামী বছরে।
২০২৬ সালে সাফ হওয়ার কথা দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা (সাফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সাফ জানিয়েছে, হোম-অ্যাওয়ে ভিত্তিতে এ বছর হওয়ার কথা ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল। তবে সাফের সদস্য ও বিপণন প্রতিষ্ঠান স্পোর্টফাইভ মনে করেছে, সুন্দরমতো টুর্নামেন্টটি চালাতে আরও কিছু আয়োজন করতে হবে। সাফের সদস্য ও অংশীদার কোম্পানিগুলো যাতে টুর্নামেন্ট আয়োজনের পর্যাপ্ত সময় পায়, সেকারণে সূচি বদলে ২০২৬ সালে নেওয়া হয়েছে।
২০২৬ সাফ কোন সময়ে হবে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশে হবে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর কথা চিন্তা করেই সাফের সূচি নিয়ে চিন্তাভাবনা চলছে। এমনকি ২০২৬ সাফের ভেন্যুও নির্ধারিত হয়নি।
সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের ব্যস্ত সূচি রয়েছে এ বছর। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে ৯ মে থেকে ১৮ মে হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এরপর ১ থেকে ১১ জুলাই বাংলাদেশে হবে নারী অনূর্ধ্ব-২০ সাফ। একই বছরের সেপ্টেম্বরে হবে মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর অক্টোবরে হবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ।
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে