
স্পেনের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে যেন এক আত্মবিশ্বাসী, শান্ত এবং আত্মসমালোচনামূলক ক্রিশ্চিয়ানো রোনালদোকেই দেখা গেল। ফল যাই হোক না কেন, কোনো আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে চান না তিনি। শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর বিশ্বাস রাখছেন সাত নম্বর জার্সিধারী।
রোনালদো বলেন, ‘আমি ফুটবলের জন্য এবং নিজের জীবনের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। আবেগ, ইচ্ছা—সব দিয়েছি। কোনো অভাব বা প্রয়োজনের তাগিদে আমি খেলিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি জীবনে খুব ভালো অবস্থানে আছি। এটা স্রেফ ফুটবল খেলার প্রতি ভালোবাসা। আমি জাতীয় দল এবং ক্লাবের হয়ে খেলি কারণ ফুটবল খেলাটা আমাকে মন্ত্রমুগ্ধ করে। আগামীকাল যা-ই হোক না কেন, আমি খুশি থাকব। আমি নিজের ওপর বাড়তি চাপ দিতে পারি না যে 'তোমাকে জিততেই হবে'। সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে। প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ উপভোগ করাই আসল। এই বিশ্বকাপটি উপভোগ করুন।’
বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী রোনালদো। সমালোচনার জবাবে মনে করিয়ে দিলেন, টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন তিনি, ‘আমার মনে হয় না আমি খুব একটা খারাপ করছি। আমি ৩টি গোল করেছি। অন্যরা আরও বেশি করেছে কারণ তারা খুব ভালো করছে। কিন্তু আমি খারাপ করছি না, আমার বিশ্বাস। দেখা যাক আগামীকাল গোল করতে পারি কি না।’
শেষ বিশ্বকাপ হওয়ায় স্পেনের বিপক্ষে ম্যাচটাকে চাপ হিসেবে দেখছেন কি না? এই প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘ওরা আসলেই চায় আমি যেন আর ফিরে না আসি... তবে সেই দিনটি আসবে, হ্যাঁ। আমি সততার সাথেই বলছি—আগামীকাল যা-ই ঘটুক না কেন, রোনালদো এখান থেকে একদম পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নেবে। ১০০% নয়, ১০০০% পরিষ্কার।’
আসন্ন ম্যাচে স্পেনকে এগিয়ে রাখছেন রোনালদো, ‘স্পেনের প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। সেখানে আমার বাড়ি আছে, ব্যবসা আছে, আমার বন্ধুরা স্প্যানিশ। আমার পরিবারও কার্যত স্প্যানিশ। স্পেন সবসময়ই সবকিছু জেতার অন্যতম দাবিদার। তাত্ত্বিকভাবে স্পেনই ফেবারিট, কারণ তারা আগেও জিতেছে এবং পর্তুগালের চেয়ে তাদের শিরোপা বেশি। তবে এখানে ক্লান্তি আছে, চোট আছে, খেলোয়াড়রা আলাদা, গরম আছে... অবশ্য আগামীকাল গরমের সমস্যা হবে না, কারণ আমাদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) থাকবে। স্পেনের বিরুদ্ধে খেলতে আমি পছন্দ করি। আমি বেশ কয়েকবার খেলেছি এবং ম্যাচগুলো সবসময়ই খুব হাড্ডাহাড্ডি হয়েছে। আগামীকালও তেমনটাই হবে। যারা ম্যাচের খুঁটিনাটি বিষয়গুলো ঠিকঠাক করতে পারবে, তারাই জিতবে। আমি আশা করি সেটা পর্তুগাল হবে। আমার তেমনটাই মনে হচ্ছে। বাকিটা আগামীকাল দেখা যাবে।’

গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৬ মিনিট আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৩৯ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তেদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হৃদয়ভঙ্গ হয়েছে ভক্তদের। সেলেসাওদের বিদায়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপও যে কমেছে কিছুটা, সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে নজিরবিহীন এক ঘটনার সাক্ষীও হতে যাচ্ছে উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপ।
২ ঘণ্টা আগে