
ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবাল গতকাল ভর্তি হয়েছেন হাসপাতালে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ ছাপিয়ে আলোচনা এখন তামিমের সুস্থতা নিয়ে। বাংলাদেশের তারকা ক্রিকেটারের জন্য আজ ডিপিএলে ম্যাচ শুরুর আগে বিশেষ দোয়া পড়া হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হয়েছে ডিপিএলের তিন ম্যাচ। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ কর্মকর্তা সবাই তামিমের সুস্থতার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি ক্রিকেটারের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেটবিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন:

ফুটবল বিশ্বকাপের আবহে দেশের ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন নিয়ে এসেছে আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড আকিজ পাইপস। এক সংবাদ সম্মেলনে ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের আবেগ ও উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়ে
৯ মিনিট আগে
এবারের বিশ্বকাপে মাঠের লড়াই হচ্ছে দেখার মতো। কেপ ভার্দের মতো আনকোড়া দল দেখিয়েছে, বড় দলের তকমা গায়ে লাগানোর সব সম্ভাবনাই আছে তাদের। অন্যান্য ছোট দলগুলোও নিজেদের পারফরম্যান্সে আলো ছড়িয়েছে। এবারের বিশ্বকাপকে তাই শতভাগ সফল বলে দাবি করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই সঙ্গে ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকা
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার ইতিহাস ঈর্ষণীয়। শেষ চারে যতবার উঠেছে, ততবারই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপেও সেই ইতিহাস অটুট রাখার চ্যালেঞ্জ লিওনেল মেসিদের সামনে; তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
শেষ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখা আর্জেন্টিনার সামনে এখন ইংল্যান্ড চ্যালেঞ্জ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের আগে লা আলবিসেলেস্তেদের উদ্যাপনে যেন সেই আবহই ফুটে উঠল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর শেষ চারের প্রতিপক্ষের নাম উচ্চারিত হলো লিওনেল মেসিদের কণ্ঠে।
৩ ঘণ্টা আগে