
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টসের সময়ও সুস্থ ছিলেন তামিম ইকবাল। কিন্তু ফিল্ডিংয়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে হাসপাতালে ভর্তি হতে হয়। তামিমকে নিয়ে যখন দেশি-বিদেশি ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন, তখনই মোহাম্মদ সাইফউদ্দিন দিলেন চমকে দেওয়ার মতো তথ্য।
এবারের ডিপিএলে তামিমের নেতৃত্বাধীন মোহামেডান দলে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সতীর্থ তামিম যে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, একই দলে খেলায় সেটা আগেই সাইফউদ্দিন খেয়াল করেছিলেন। আজ সন্ধ্যায় সাইফউদ্দিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্যটাই জানিয়েছেন। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘ডিপিএলে আমি সব সময় তার পাশের সিটে বসি। গত কয়েকটা ম্যাচ ধরে আমি লক্ষ্য করলাম তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আজকে ম্যাচের টস করে আসার পর ড্রেসিংরুমে তার হাত দিয়ে বুক ধরছিলেন। তখনো বলছিলেন মনে হয় গ্যাস্ট্রিক অনেক সমস্যা করছে। কিন্তু এত বড় বিপদ হয়ে যাবে বুঝতে পারিনি | দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাই।’
বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। ম্যাচ শুরুর আগে শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করেন মোহামেডান অধিনায়ক তামিম। টস জিতে শাইনপুকুর ব্যাটিং নিলে ফিল্ডিংয়ের সময় তামিম অসুস্থ হলে চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না এই বাঁহাতি ব্যাটার।
তামিম বর্তমানে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান। বিকেলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথা বলতে পারছেন তামিম। তাঁকে দেখতে গিয়েছিলেন বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থদের সঙ্গেও তামিম কথা বলেছেন।

চ্যাম্পিয়নস লিগের রাউন্ড সিক্সটিনের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বার্সেলোনার। সেন্ট জেমস পার্কে গিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। পূর্ণ তিন পয়েন্ট না পেলেও মন খারাপ করছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। বরং খুশিই থাকছেন তিনি।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে। দুই দলের প্রথম ওয়ানডে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া ফুটবলেও আজকের দিনটি ভীষণ ব্যস্ত যাবে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠ
১ ঘণ্টা আগে
পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১২ ঘণ্টা আগে