
জাপানে নারী এশিয়ান গেম চলার সময় কোচ সারোয়ার ইমরান বেফাঁস মন্তব্য করেছিলেন। নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে জাপানে সাংবাদিকদের কোচ যা বলেছিলেন, সেটা পুরোপুরি মিথ্যাচার বলে দাবি করেছেন নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু।
এশিয়ান গেমস ক্রিকেট শেষে আজ দেশে ফিরেছে নারী ক্রিকেট দল। জাপানে টুর্নামেন্ট চলার সময় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সাইজ করার মতো কথা বলেছিলেন প্রধান কোচ ইমরান। পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করার পর কোচের এমন বক্তব্য নিয়ে আজ জিজ্ঞেস করেন সংবাদমাধ্যমকর্মীরা। নারী উইংয়ের প্রধান আজ সাংবাদিকদের বলেন, ‘কোচ কিছু বেফাঁস কথা বলেছেন। আমার মতে আচরণবিধির বাইরে গিয়ে এসব বলেছেন। মিথ্যাচার করেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। অক্টোবর পর্যন্ত বিসিবির সঙ্গে তাঁর চুক্তি আছে। এরকম কথা তিনি বলতে পারেন না।’
১৭ সেপ্টেম্বর চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটাই ছিল এবারের নারী এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ম্যাচ। যদিও সেটা বৃষ্টিতে ভেস্তে গেছে। সেই ম্যাচ শুরুর কদিন আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জ্যোতি। আজ দেশে ফেরার পর তাঁর নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বাবু বলেন, ‘‘আমরা যেটা বলেছি যে, তুমি টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার আগে আমাদের বোর্ড সভাপতি প্রেসিডেন্ট বলেছে, ‘অনন্ত তোমার চেয়ারম্যানের সঙ্গে এটা (নেতৃত্ব ছাড়া) পরামর্শ করতে পারতে।’ হয়তো সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্যর কারণে হয়তো সে ত্যক্ত-বিরক্ত হয়ে নেতৃত্ব ছেড়েছে। কিন্তু নেতৃত্ব ছাড়ার আগে আমাদের সঙ্গে আলাপ করতে পারত যে কীভাবে এটা সমাধান করা যায়। সেই জিনিসটা সে করেনি। এটা খুবই দুঃখজনক।’’
জ্যোতির নেতৃত্ব ছাড়ার ব্যাপারে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে—আজ সংবাদমাধ্যমকর্মীরা জিজ্ঞেস করেছেন বাবুর কাছে। বিসিবি পরিচালক বলেন, ‘এশিয়ান গেমস থেকে আসার পরে এই প্রথম আজকে আমরা কথা করলাম সবাই। আমাদের যে জিনিসটা এখন মূলত দরকার সেটা হলো, দলের মধ্যে শৃঙ্খলা ধরে রাখা। এগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের আরো ভালো হবে ইনশা আল্লাহ।’
জ্যোতির পরিবর্তে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, সে ব্যাপারে কিছু জানাননি বাবু। বিসিবি পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, ‘এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। কারণ, আগামী নভেম্বর মাসে আমাদের ইমার্জিং নেশনস কাপ একটা টুর্নামেন্ট আছে। সেখানে জাতীয় দল খেলতে যাবে থাইল্যান্ডে।সেখানে যাওয়ার আগে আমরা একটু সময় নিয়েছি।’

১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের বন্যায় বিমান চলাচল ব্যাহত হওয়ায় আটকে থাকার পর সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকায় পৌঁছেছে দুই দল। তবে বিমানবন্দর থেকে বের হলেও শেষ হয়নি দুর্ভোগ—সঙ্গে আনতে পারেনি নিজেদের লাগেজ।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শুরুর আগেই শেষ নাজমুল হোসেন শান্তর। সেটার চেয়েও বড় কথা তাঁর অসুস্থতার ধরন। রক্ত পরীক্ষায় শরীরে সংক্রামক জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম। তড়িঘড়ি করেই তাঁকে জাপান থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হার। ফিফা আসিয়ান কাপে দুই ম্যাচেই বাংলাদেশের প্রাপ্তি শূন্য। তবে দুই ম্যাচের পার্থক্যটা চোখে পড়েছে বাংলাদেশ কোচ টমাস ডুলির। মালয়েশিয়ার বিপক্ষে দলের পারফরম্যান্সে হতাশ হলেও সিঙ্গাপুরের বিপক্ষে খেলোয়াড়দের লড়াইয়ে খুশি তিনি। কিন্তু সেই খ
২ ঘণ্টা আগে