
বিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
সাকিব আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিয়েছেন। কিন্তু সতীর্থ তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়েছে, সেটা স্পর্শ করেছে সাকিবকেও। তামিমের জন্য দোয়া চেয়ে নিজের ৩৮তম জন্মদিনের দিন অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন,
‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’
তামিম, সাকিব বাংলাদেশকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। ৩৮তম জন্মদিনের দিন সাকিব স্মরণ করলেন তামিমের সঙ্গে ক্রিকেট মাঠের পুরোনো স্মৃতি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন। কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
২০ মার্চ তামিমের ৩৬তম জন্মদিনের দিন আইসিসির কাছ থেকে অবৈধ বোলিং অ্যাকশন শোধরানোর সুখবর পান সাকিব। আজ সাকিবের ৩৮তম জন্মদিনের দিন তামিম ভর্তি হলেন হাসপাতালে। অথচ টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। পরে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।

কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার জাতীয় তদন্ত সংস্থাকে (এনসিসিআইএ) পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমস নারী ক্রিকেট চলার সময় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন কোচ সারোয়ার ইমরান। কোচ তখন সংবাদমাধ্যমকে যা বলেছিলেন, সেটা পুরোপুরি ‘মিথ্যাচার’ বলে দাবি বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুর।
৭ ঘণ্টা আগে
১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
৭ ঘণ্টা আগে