
‘এই খেলা দেখার জন্য ৫০ টাকা খরচ করাও লস!’— এ ভাবনায় সিলেটের দর্শকেরা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দেখতে আজ খুব একটা মাঠমুখী হননি। তবে টেলিভিশন কিংবা ফোনে খেলার আপডেট নেওয়ার মানুষের অভাব নেই।
সেখানে নতুন এক অভিজ্ঞতা হলো দেশের ক্রিকেটপ্রেমীদের। সিরিজটা সম্প্রচার করতে কোনো বেসরকারি টেলিভিশনকে পায়নি বিসিবি। অগত্যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উদ্ধার হয়েছে বিসিবি। বিটিভিতে খেলা দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়ছেন। সেই অস্পষ্ট, ঝিরঝির টিভির পর্দা, যারা আধুনিক সম্প্রচার থেকে যেন পড়ে আছে তিন দশক পেছনে!
তবে অনলাইন জগতে আবার বিটিভি গরম! সকাল ১০টা বাজতেই ‘বিটিভি অ্যাপে’ বিরাট চাপ পড়ে গেল। সিলেটের গ্যালারি খাঁ-খাঁ করছে। কিন্তু বিটিভি অ্যাপের রিয়েল টাইম ভিউ তিন লাখ! কিন্তু এত চাপ নিতে অভ্যস্ত নয় বিটিভি। মুহূর্তেই তাই কয়েক লাখ ভিউ নেমে যাচ্ছে কয়েক হাজারে! বিটিভির স্ট্রিমিং ক্র্যাশের কারণ ব্যাখ্যায় বিটিভির এক কর্মী বললেন, ‘ভিউয়ার্স লিমিট ক্রসিং’! আজ সকালেই যাঁরা নিজেদের ফোনে নতুন করে ডাউনলোড করে নিয়েছেন ‘সাদা-কালো সরকারি’ অ্যাপ, তাঁরা সম্প্রচার বিভ্রাটে নিদারুণ হতাশ। এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘টেস্ট ম্যাচে মাঠ ফাঁকা, আবার অ্যাপে ঢুকলে বিটিভি হ্যাং! কী বলবেন ভাই?’
আধুনিক সময়ে শুধু খেলা সরাসরি দেখিয়েই শেষ হয় না, সম্প্রচার কর্তৃপক্ষ তাদের পণ্যের সর্বোচ্চ মুনাফা তুলতে বাজারজাতকরণে কত যে বৈচিত্র্য এনেছে। খেলার আগে, খেলার ফাঁকে, খেলার পরে—কত ধরনের বিশ্লেষণ আর নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে পুরো আয়োজন যেন ব্লকবাস্টার সিনেমা নির্মাণের চেয়ে কম নয়! সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ যেন নিয়ে যাচ্ছে সেই নব্বইয়ের দশকে। নেই গ্ল্যামার, নেই অতি উন্নত প্রযুক্তির ব্যবহার, নেই ধারাভাষ্যকারদের অংশগ্রহণে রঙিন সব আয়োজন।
দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে বিটিভিতে যখন লোকসংগীত চলছে, সিলেট স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে তখন ঢুঁ মেরে দেখা গেল অলস সময় কাটছে ধারাভাষ্যকরদের। অথচ এ সময়ে এখন সম্প্রচারকারী কর্তৃপক্ষ ধারাভাষ্যকারদের ব্যস্ত রাখে স্টুডিও শো কিংবা নানা বিশ্লেষণীতে। এবার বিবর্ণ সম্প্রচার অনুমান করতে পেরেই কি ধারাভাষ্যে বাংলাদেশের পরিচিত কণ্ঠ আতহার আলী খান নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শুরুতে।ঘরের মাঠে সিরিজ রেখে তিনি এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আতহার আলী খান দুদিন পর যোগ দেবেন।

দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু এতটাই পড়ে গেছে, নিজেদের পণ্য ঠিকঠাক বাজারজাত করতে ঘাম ছুটে যাচ্ছে বিসিবির। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ যেভাবে কাঁপছে (১৪৬ রান তুলতেই ৭ উইকেট পড়ে গেছে), ভবিষ্যতে খেলা সম্প্রচার করতে বিটিভিও রাজি হয় কি না কে জানে!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৪৪ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে